News Flash

  • Home
  • Uncategorized
  • স্থিতিশীল আছেন বাজপেয়ী, সাড়া দিচ্ছেন চিকিত্সায়
Image

স্থিতিশীল আছেন বাজপেয়ী, সাড়া দিচ্ছেন চিকিত্সায়

নয়াদিল্লি, ১২ জুন (হি.স.): স্থিতিশীল আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী| সাড়া দিচ্ছেন চিকিত্সায়| স্বস্তির বার্তা দিল দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)| সোমবার দিল্লির এইমস-এ ভর্তি করানো হয় প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা অটলবিহারী বাজপেয়ীকে| ওই দিনই প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে এইমস-এ যান বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রমুখরা| প্রধানমন্ত্রী প্রায় এক ঘন্টা হাসপাতালে ছিলেন| তুমুল উত্কণ্ঠার মধ্যেই মঙ্গলবার সকালে মেডিক্যাল বুলেটিনে এইমস জানিয়েছে, স্থিতিশীল আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী| সাড়া দিচ্ছেন চিকিত্সায়|
মেডিক্যাল বুলেটিনে এইমস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থিতিশীল আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী| তিনি চিকিত্সায় সাড়া দিচ্ছেন| প্রবীণ নেতাকে ইঞ্জেকশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিকস দেওয়া হচ্ছে| সর্বদিক থেকেই তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন| সংক্রমণ না-কাটা পর্যন্ত তাঁকে হাসপাতালেই রাখা হবে| সোমবার গভীর রাতে এইমস-এর বুলেটিনে জানানো হয়েছিল, প্রাক্তন প্রধানমন্ত্রীর মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়েছে| এ জন্য তাঁর প্রয়োজনীয় চিকিত্সা শুরু হয়েছে| চিকিত্সকদের একটি দল তাঁর শারীরিক অবস্থার দিকে সর্বদা নজর রাখছেন| এইমস-এর মেডিক্যাল ও প্রোটোকল শাখার চেয়ারপার্সন আরজি ভিজ জানান, বাজপেয়ীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল|
রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থা নিয়ে যথেষ্ট উত্কণ্ঠায় দেশবাসীও| মঙ্গলবার সকালে উত্তর প্রদেশের কানপুরে বাজপেয়ীর দ্রুত আরোগ্য কামনায় যজ্ঞ করেন বিজেপি কর্মী-সমর্থকরা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top