নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১০ জুন৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের আনারস চাষিদের জন্য সুখবর দিয়েছিলেন৷ ঘটা করে রাজ্যের ক্যুইন আনারস বিদেশে পারি দেবার ব্যবস্থা করেছিলেন৷ কিন্তু রাজ্যের জনজাতি এলাকার বহু কৃষক আনারস চাষ করে আজও তারা নায্য মূল্য পাচ্ছে
না৷ প্রতিটি ক্যুইন আনারস জনজাতি এলাকার কৃষকরা শুধু মাত্র ১০ টাকা মূল্যে বিক্র করতে হচ্ছে৷ খোয়াই জেলার খোয়াই মহকুমার তুলাশিখর ব্লক এলাকার হাতিমারা গ্রামের আঠারমুড়া পাহাড়ের পাদদেশে কৃষক কুসুম দেববর্মা ১০ কানি জায়গায় ক্যুইন আনারসের চাষ করেন৷ ফলনও খুব ভাল হয়েছে বলে জানান কৃষক কুসুম দেববর্মা৷ কিন্তু পাইকারি খদ্দেররা ১০ টাকার উপর কিনতে নারাজ এই আনারসগুলি৷ প্রতিটি আনারসের ওজন ৭ থেকে ৮ কেজি এবং সু-স্বাদু হলেও নার্য্য মূল্য না পেয়ে বিপাকে কৃষক৷ দীর্ঘ ৪০-৫০ বছর ধরে সরকারি সাহায্য ছাড়াই এই আনারস চাষ করে আসছেন৷ আজ পর্যন্ত আনারস চাষ করে তেমন লাভের মুখ দেখতে পাননি৷ ছনের গরে বসবাস করে ও সারা বছর আনারসের ফলনের বিক্রির টাকা দিয়েই সংসার চালাতে হয় কুসুম দেববর্মার পরিবারকে৷ তিনি এখন সরকারের দিতে তাকিয়ে রয়েছেন৷ সরকার এই আনারস ক্রয় করলে কুসুম বাবু লাভের মুখ দেখতে পাবেন৷
আঠারমুড়ার গিরিবাসীরা কু্যুইন আনারস চাষ করে ন্যায্য মূল্য পাচ্ছেন না
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















