News Flash

  • Home
  • Uncategorized
  • আঠারমুড়ার গিরিবাসীরা কু্যুইন আনারস চাষ করে ন্যায্য মূল্য পাচ্ছেন না
Image

আঠারমুড়ার গিরিবাসীরা কু্যুইন আনারস চাষ করে ন্যায্য মূল্য পাচ্ছেন না

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১০ জুন৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের আনারস চাষিদের জন্য সুখবর দিয়েছিলেন৷ ঘটা করে রাজ্যের ক্যুইন আনারস বিদেশে পারি দেবার ব্যবস্থা করেছিলেন৷ কিন্তু রাজ্যের জনজাতি এলাকার বহু কৃষক আনারস চাষ করে আজও তারা নায্য মূল্য পাচ্ছে না৷ প্রতিটি ক্যুইন আনারস জনজাতি এলাকার কৃষকরা শুধু মাত্র ১০ টাকা মূল্যে বিক্র করতে হচ্ছে৷ খোয়াই জেলার খোয়াই মহকুমার তুলাশিখর ব্লক এলাকার হাতিমারা গ্রামের আঠারমুড়া পাহাড়ের পাদদেশে কৃষক কুসুম দেববর্মা ১০ কানি জায়গায় ক্যুইন আনারসের চাষ করেন৷ ফলনও খুব ভাল হয়েছে বলে জানান কৃষক কুসুম দেববর্মা৷ কিন্তু পাইকারি খদ্দেররা ১০ টাকার উপর কিনতে নারাজ এই আনারসগুলি৷ প্রতিটি আনারসের ওজন ৭ থেকে ৮ কেজি এবং সু-স্বাদু হলেও নার্য্য মূল্য না পেয়ে বিপাকে কৃষক৷ দীর্ঘ ৪০-৫০ বছর ধরে সরকারি সাহায্য ছাড়াই এই আনারস চাষ করে আসছেন৷ আজ পর্যন্ত আনারস চাষ করে তেমন লাভের মুখ দেখতে পাননি৷ ছনের গরে বসবাস করে ও সারা বছর আনারসের ফলনের বিক্রির টাকা দিয়েই সংসার চালাতে হয় কুসুম দেববর্মার পরিবারকে৷ তিনি এখন সরকারের দিতে তাকিয়ে রয়েছেন৷ সরকার এই আনারস ক্রয় করলে কুসুম বাবু লাভের মুখ দেখতে পাবেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top