News Flash

  • Home
  • Uncategorized
  • কারবি আংলঙে নৃশংস হত্যাকাণ্ডে জড়িত গ্রেফতার ১৬
Image

কারবি আংলঙে নৃশংস হত্যাকাণ্ডে জড়িত গ্রেফতার ১৬

হাওড়াঘাট (অসম), ১০ জুন, (হি.স.) : রাজ্যের পাহাড়ি জেলার ডকমকা অঞ্চলের কাংথিলাংসো এলাকার পানজুরি কাছারিগাঁও-এ শুক্রবার রাতে ছেলেধরা সন্দেহে গুয়াহাটির উদীয়মান সংগীতশিল্পী দুই যুবককে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় ব্যাপক ধড়পাকড় শুরু করেছে পুলিশ। তরতাজা নিরীহ দুই যুবককে পিটিয়ে মারার সঙ্গে জড়িত অভিযোগে এখন পর্যন্ত ১৬ জনকে গ্ৰেফতার করা হয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল গতকালই রাজ্যের পুলিশপ্রধান কুলধর শইকিয়াকে এ ব্যাপারে দ্রুত কড়া অবস্থান নিতে বলেছিলেন। তাছাড়া এডিজিপি মুকেশ আগরওয়ালাকে ঘটনাস্থলে গিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নিৰ্দেশ দিয়েছিলেন গৃহ দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী। নির্দেশ পেয়েই ঘটনাস্থল পানজুরি কাছারিগাঁও-এ গতকালই এসে পৌঁছেন এডিজিপি। এর পর সন্ধ্যা থেকে শুরু হয় ধড়পাকড়।
এখন পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে তারা বিজু বসুমতারি, বিশ্বরাম স্বৰ্গিয়ারি, ধনদা মেচ, ধন মেচ, দীপজ্যোতি বসুমতরি, সরুকণ স্বৰ্গিয়ারি, পাংঠেং বসুমতারি, রাম স্বৰ্গিয়ারি, উমেশ খাকলারি, বাবু রংপি, অনস তিমুং, সঞ্জয় তেরাং, বিদ্যাসিং রংপি, আনন্দ রংপি, রাজু বে এবং ভূপেন্দ্ৰ তেরাং।
প্রসঙ্গত, গ্রেফতার ভূপেন্দ্ৰ তেরাংই ফেসবুকে গ্রামে ছেলেধরার গুজব ছড়িয়েছিল। ফেসবুকের মতো সামাজিক মাধ্যমের দৌলতে গুজবের জেরেই শুক্রবার রাতে গুয়াহাটির উদীয়মান দুই যুবক সাউন্ড ইঞ্জিনিয়ার নীলোৎপল দাস এবং পরিবেশপ্রেমী অভিজিৎ নাথ গণহামলার শিকার হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top