News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত দখলের জন্য পৃথক স্থানে বিজেপি ও আইপিএফটির সংঘর্ষে আহত বহু, পথ অবরোধ
Image

পঞ্চায়েত দখলের জন্য পৃথক স্থানে বিজেপি ও আইপিএফটির সংঘর্ষে আহত বহু, পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ শরিকি বিবাদ মিটে যাওয়া কোনও লক্ষন দেখা যাচ্ছে না৷ একই দিনে চারটি স্থানে শরিকি জামেলায় জোট সম্পর্কে উষ্ণতা আরোও বাড়িয়েছে৷ পঞ্চায়েতের দখলকে কেন্দ্র করে লেফুঙ্গা, আশারামবাড়ির বনবাজার এলাকা, কল্যাণপুরের উত্তর ঘিলাতলি এবং পূর্ব ঘিলাতলিতে বিজেপি ও আইপিএফটির ঝামেলায় দু-একটি স্থানে পরিস্থিতি সংঘর্ষের রূপ নিয়েছিলো৷ আশারামবাড়ি বন বাজারা পঞ্চায়েতে বিজেপি কর্মীদের আক্রমণে আইপিএফটি কর্মী নিশান তেলেঙ্গা গুরুতর আহত হয়েছেন৷ এরই প্রতিবাদে চার ঘন্টা রাস্তা অবরোধ করেছে আইপিএফটি৷ এদিকে লেফুঙ্গাতেও দুই দলের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন৷ আহতদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ খবর পেয়ে আইপিএফটি সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা জিবি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার ব্যাপারে খবর নিয়েছেন৷

শরিক বিজেপি এবং আইপিএফটি-র মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হয়েছে৷ লেফুঙ্গা ব্লকে এদিন তালা ঝুলিয়ে দিয়েছেন আইপিএফটি কর্মীরা৷ গত কয়েকদিন ধরেই লেফুঙ্গা এলাকায় উত্তেজনা বিরাজ করছিল৷ মূলত, ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বদল নিয়েই আইপিএফটি অনমনীয় মনোভাব নিয়ে চলেছে৷ বিজেপি নেতাকে চেয়ারম্যান না করে তাদের নিজেদের দলের নেতাকে এই পদ দেওয়ার দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল আইপিএফটি৷ এখন এই উত্তেজনা চরম আকার ধারণ করেছে৷ আধিকারিকদের কেউই পরিস্থিতি সামাল দিতে পারছেন না৷ ব্লক কার্যালয়ে ঢুকতে পারেননি কোনও কর্মী৷ বুধবার সকাল থেকে উত্তেজিত আইপিএফটি কর্মীরা ব্লক কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন৷ তাতে উত্তেজনা আরও বৃদ্ধি  পায়৷ পরবর্তী সময়ে আইপিএফটি কর্মীরা ক্রমাম্বয়ে ভিলেজ কমিটির সবকটি কার্যালয়েও তালা ঝুলিয়ে দেন৷ প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত বেশ কয়েকটি এলাকায় মঙ্গলবার থেকে বিজেপি এবং আইপিএফটি সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ হয়েছে বলে জানা গেছে৷ বুধবার সকাল থেকে এর বিস্তার ঘটেছে৷ সমগ্র এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ কয়েকটি স্থানে বুধবারও বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে৷ এলাকায় অতিরিক্ত সুরক্ষা বাহিনী পাঠানো হয়েছে৷ জানা গেছে, বিজেপি এবং আইপিএফটির বেশ কয়েকজন সমর্থক সংঘর্ষে আহত হয়েছেন৷ আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে৷

এদিন আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বনবাজার পঞ্চায়েতেও পঞ্চায়েত সদস্যদের নিয়ে তীব্র মতানৈক্য দেখা দিয়েছে বিজেপি ও আইপিএফটির মধ্যে৷ আইপিএফটি পঞ্চায়েত সদস্যদের ৭ জনের একটি তালিকা তৈরী করেছে৷ কিন্তু বিজেপি এই তালিকা মানতে রাজি নয়৷ এ নিয়ে আজ দুই দলের কর্মীদের মধ্যে তীব্র বাক্ বিতন্ডা শুরু হয়৷ তখন আইপিএফটি কর্মী নিশান তেলেঙ্গা ওই ঘটনাগুলি ক্যামেরা বন্দি করছিলেন৷ তাতে বিজেপি কর্মীরা তাকে প্রচন্ড মারধোর করে বলে অভিযোগ৷ গুরুতর আহত অবস্থায় তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এই ঘটনার প্রতিবাদে আইপিএফটি কর্মীরা বনবাজার এলাকায় দুপুর ১২টা নাগাদ রাস্তা অবরোধ করেন৷ দীর্ঘ চার ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর প্রশাসনের পদস্থ আধিকারিকদের অনুরোধে আইপিএফটি পথ অবরোধ তুলে নেয়৷ কিন্তু এলাকায় পরিস্থিতি এখন থমথমে বলে স্থানীয় সূত্রে খবর৷

এদিকে কল্যাণপুরের উত্তর ঘিলাতলি এবং পূর্ব ঘিলাতলি পঞ্চায়েতেও আইপিএফটি কর্মীরা এদিন তালা ঝুলিয়ে দেন৷ জানা গেছে, পঞ্চায়েত সদস্য ৭ জনের মধ্যে ৫ জন আইপিএফটি থেকে বাঁছাই করার জন্য দাবি জানানো হয়েছিল৷ কিন্তু, বিজেপি আইপিএফটির এই দাবি মানতে রাজি নয়৷ এনিয়ে সকাল থেকে পঞ্চায়েতে তীব্র বাক্ বিতন্ডা হয় বিজেপি ও আইপিএফটি কর্মীদের মধ্যে৷ এক সময় উত্তেজিত হয়ে আইপিএফটি কর্মীরা দুটি পঞ্চায়েতেই তালা ঝুলিয়ে চলে যান৷ জানা গেছে, বিকেল পর্যন্ত তালা খুলেনি আইপিএফটি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top