News Flash

  • Home
  • Uncategorized
  • গতবারের তুলনায় এবারে রেগায় শ্রমদিবস বেশী তবুও অভাবের অভিযোগ কোন যুক্তিতে, প্রশ্ণ উপমুখ্যমন্ত্রীর
Image

গতবারের তুলনায় এবারে রেগায় শ্রমদিবস বেশী তবুও অভাবের অভিযোগ কোন যুক্তিতে, প্রশ্ণ উপমুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন ৷৷ চলতি অর্থ বছরে রেগায় এখন পর্যন্ত ১০ লক্ষ ৪৩ হাজার ৩৮৪টি শ্রমদিবস সৃষ্টি হয়েছে৷ অথচ, বিভিন্ন

বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী যিষ্ণু দেববর্মা৷ ছবি নিজস্ব৷

সংবাদপত্রের মাধ্যমে বিরোধী দলের তরফে পাহাড়ে খাদ্যের অভাব, রেগার কাজ বন্ধ এবং খাদ্যের অভাবে রাজ্যের মানুষকে বাংলাদেশে চলে যেতে হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে৷ যদিও এরকম অভিযোগের কোনো সুনির্দিষ্ট তথ্য নেই তাদের কাছে৷ উপমুখ্যমন্ত্রীর দাবী, গত অর্থ বছরে ৩১ মে পর্যন্ত ৬ লক্ষ ৪৯ হাজার শ্রমদিবস সৃষ্টি হয়েছিল৷ তাই তাঁর কটাক্ষ, গত বছর শ্রমদিবস কম সৃষ্টি হয়েও রাজ্যে কোন অভাব দেখা দেয়নি৷ অথচ, এবছর শ্রমদিবস গত বছরের তুলনায় প্রায় দ্বিগুন সৃষ্টি হয়েও বিরোধীদের মতে রাজ্যে কাজ ও খাদ্যের অভাব লেগেছে৷ তাই উপমুখ্যমন্ত্রী বিরোধী দলের দায়িত্ববান ব্যক্তিদের কাছে অনুরোধ জানান, যদি তাদের কাছে এমন কোনো সঠিত তথ্য থাকে তাহলে সরকারের নজরে আনুন৷ বৃহস্পতিবার মহাকরণের প্রেস কনফারেন্স হলে এক সংবাদিক সম্মেলনে রেগায় কাজের তথ্য তুলে ধরে বিরোধীদের এইভাবেই বিধেঁছেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷

তাঁর কথায়, বর্তমান সরকার হচ্ছে রাজ্যের সকল জনগণের সরকার৷ এখানে লুকোচুরির কোনো ব্যাপার নেই৷ নতুন সরকার গঠনের দিনেই আমরা রাজ্যবাসীকে স্বচ্ছ সরকার উপহার দেওয়ার কথা বলেছিলাম৷ কারণ, আমরা স্বচ্ছতায় বিশ্বাসী৷ তাঁর দাবি, মানুষ ও সরকারের মধ্যে যাতে কোনো ধরণের প্রাচীর না আসে সেই লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার৷ বিগত সরকারের আমলে সরকার ও জনগণের মধ্যে প্রাচীর লক্ষ্য করা গেছে৷ ফলাফলে তা প্রতিফলিত হয়েছে৷ বিরোধীদের উদ্দেশ্যে তীব্র কটাক্ষ করে উপ মুখ্যমন্ত্রী বলেন, মানুষ এ রাজ্যে সরকার পরিবর্তন করেছেন৷ কারোর দয়ায় তা হয়নি৷ তাই, বর্তমান সরকার জনগণকে পাশে নিয়ে কাজ করছে৷

উপমুখ্যমন্ত্রীর কথায়, ২০১৮-১৯ অর্থবর্ষের আজকে পর্যন্ত রেগায় ১০ লক্ষ ৪৩ হাজার ৩৮৪ শ্রমদিবস সৃষ্টি হয়েছে৷ এর মধ্যে ধলাই জেলায় ২ লক্ষ ৬৬ হাজার, গোমতী জেলায় ৩৯ হাজার, খোয়াই জেলায় ১ লক্ষ ৬১ হাজার, উত্তর ত্রিপুরায় ৬৯ হাজার, সিপাহীজলা জেলায় ১ লক্ষ ৬ হাজার, দক্ষিণ ত্রিপুরা জেলায় ২ লক্ষ ৩০ হাজার, ঊনকোটি জেলায় ১ লক্ষ ৯ হাজার এবং পশ্চিম ত্রিপুরা জেলায় ৬৩ হাজার শ্রমদিবস সৃষ্টি করা হয়েছে৷ উপমুখ্যমন্ত্রীর দাবি, ২০১৮-১৯ অর্থবর্ষে ধলাই জেলার সব গ্রাম পঞ্চায়েত ও ভিলেজে এপ্রিল মাসের শেষ সপ্তাহে থেকেই এম জি এন রেগার কাজ শুরু হয়েছে৷ ২০১৮-১৯ অর্থবর্ষের আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে কেন্দ্রীয় শেয়ারের ১৩২ কোটি ৪ লক্ষ টাকা পাওয়া গেছে এবং রাজ্য সরকারের শেয়ার ৪১ কোটি ৫৮ হাজার টাকা দেয়া হয়েছে৷ ২০১৮ সালের এপ্রিল মাসে মোট ১৭৩ কোটি ৬৮ লক্ষ টাকা এম জি এন রেগার জন্য রিলিজ  করা হয়েছে৷

উপমুখ্যমন্ত্রীর আরো দাবি, প্রধানমন্ত্রী আবাস (গ্রামীণ) এখনও পর্যন্ত ২ হাজার ৭৩৪ টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে৷ ১০ হাজার ৩৪৫ জন সুবিধাভোগীকে তৃতীয় তথা ফাইনাল ইনস্টলমেন্ট রিলিজ করে দেওয়া হয়েছে৷ এতে ব্যয় হয়েছে ৪৬ কোটি ৯৬ হাজার টাকা৷ উপমুখ্যমন্ত্রীর মতে, বর্তমান সরকারের দায়িত্ব হল মানুষকে সঠিক তথ্য প্রদান করা৷ সুনির্দিষ্ট তথ্য ছাড়া সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা ঠিক নয়৷ সরকার উন্নয়নমূলক কাজে কোনো দ্বিধা করবেনা৷ উন্নয়নমূলক কাজে বিরোধী দলের সদস্যদের সহযোগিতা করা উচিত বলে উপমুখ্যমন্ত্রী মন্তব্য করেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top