News Flash

  • Home
  • Uncategorized
  • আজ রাজ্যে আসছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
Image

আজ রাজ্যে আসছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ রাজ্য সফরে আসছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ বৃহস্পতিবার দুদিনের রাজ্য সফরকালে দুটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷ জানা গেছে, ওইদিন ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে রাজ্যে আসবেন রাষ্ট্রপতি৷ সকালে আগরতলা বিমানবন্দরে অবতরণ করে তিনি বিমান বাহিনীর হেলিকপ্ঢারে সোজা চলে যাবেন মন্দিরনগরী উদয়পুরে৷ সেখানে গিয়ে তিনি  ত্রিপুরেশ্বরী মায়ের পূজো দেবেন৷ তার পর যাবেন চার লেন বিশিষ্ট জাতীয় সড়কের শিলান্যাস করতে৷ এর পর সেখান থেকে তিনি আগরতলায় ফিরে আসবেন৷ উদয়পুরে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি৷ জানা গেছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আগরতলায় ফিরে এসে রাজভবনে বিশ্রাম নিয়ে বিকেলে রবীন্দ্র ভবনে আয়োজিত নাগরিক সংবর্ধনা গ্রহণ করবেন৷ রাজভবনে রাত্রিযাপনের পর পরের দিন সকালে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয়ে যাবেন তিনি৷

এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনের ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে৷ বৈঠকে রাষ্ট্রপতি সফরসূচি নিয়ে নানান বিষয়ে আলোচনা হয়৷ জানা গেছে, পশ্চিম ও উদয়পুরের গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রপতি এই দুদিনের সফর সাফল্যমণ্ডিত করতে নানান বিষয়ে আলোচনা হয়েছে৷ মহাকরণ সূত্রে জানা গেছে, আগামীকাল রাষ্ট্রপতির রাজ্য সফর নিয়ে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে৷ বুধবার দুপুরে সুরক্ষা বিশেষজ্ঞরা একটি হেলিকপ্ঢার নিয়ে গোটা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন৷ উদয়পুরের চন্দ্রপুর স্টেডিয়ামে তৈরি করা হয়েছে দুটি হেলিপ্যাড৷ সব কিছু ঠিকঠাক আছে কিনা তা দেখার জন্য মঙ্গলবার দুটি হেলিপ্যাডে পরীক্ষামূলকভাবে হেলিকপ্ঢার অবতরণ করে৷ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ বায়ুসেনার জওয়ানরা সব খতিয়ে দেখেন বলে জানা গেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top