News Flash

  • Home
  • Uncategorized
  • ‘কালা’ রিলিজে নিষেধাজ্ঞা জারির আর্জি খারিজ শীর্ষ অাদালতের

‘কালা’ রিলিজে নিষেধাজ্ঞা জারির আর্জি খারিজ শীর্ষ অাদালতের

নয়াদিল্লি, ৬ জুন (হি.স.) : রজনীকান্তের নতুন সিনেমা ‘কালা’ রিলিজে নিষেধাজ্ঞা জারির আর্জি খারিজ করল দেশের শীর্ষ অাদালত৷ বুধবার এমন নির্দেশই দিল সুপ্রিম কোর্ট৷ ফলে অাগামী ৭ জুন দেশজুড়ে রজনীকাল্তের নতুন ফিল্ম রিলিজে কোনরকম সমস্যা আর রইল না৷

কাবেরী জলবন্টন নিয়ে মন্তব্য করায় কর্ণাটকে ‘কালা’ রিলিজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ গোটা ভারতেই এই ফিল্ম রিলিজে নিষেধাজ্ঞা জারি করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল৷ সেই মামলা পত্রপাঠ খারিজ করে দিয়ে দেশের সর্ব্বোচ্চ আদালতে বিচারপতিরা রায় দেয়, ‘দেশের প্রত্যেকে উত্তেজনা নিয়ে এই ফিল্ম দেখার জন্য অপেক্ষা করছে৷ আমরা এই ছবি রিলিজ আটকানোর কোন কারণ দেখছি না’৷

কর্ণাটকে রজনীকান্তের নতুন ফিল্ম ‘কালা’ রিলিজ করা নিয়ে শুরু হয় বিতর্ক৷ কাবেরী জলবন্টন নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে কর্ণাটকে রজনীকান্তের ফিল্ম ‘কালা’ রিলিজ করাকে বাধা দেওয়া হচ্ছে৷ নিজের ফ্যানদের পাশাপাশি কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীকেও ব্যক্তিগত ভাবে ফিল্ম রিলিজ নিয়ে নিরাপত্তা দিতে অনুরোধ করেছেন দক্ষিণের এই সুপারস্টার৷ আগামী ৭ই জুন ‘কালা’ রিলিজ হবে৷ গত ২৯ শে মে কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স, কর্ণাটকে কালা রিলিজ করার উপর নিষেধাজ্ঞা জারি করে৷ তাদের অভিযোগ, কাবেরী জলবন্টন চুক্তি নিয়ে ভুল তথ্য বলেছেন দক্ষিণের সুপারস্টার৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top