News Flash

  • Home
  • Uncategorized
  • জেলা আদালত স্থাপনের দাবীতে বিশ্রামগঞ্জে আইপিএফটির পথ অবরোধ
Image

জেলা আদালত স্থাপনের দাবীতে বিশ্রামগঞ্জে আইপিএফটির পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৫ জুন৷৷ বিশ্রামগঞ্জে জেলা আদালত স্থাপনের দাবীতে আইপিএফটি জাতীয় সড়ক অবরোধ ও মিছিল করে বিশ্রামগঞ্জ

বিশ্রামগঞ্জে আইপিএফটির পথ অবরোধ৷ মঙ্গলবার তোলা নিজস্ব ছবি৷

বাজারে৷ মঙ্গলবার সকাল এগারোটায় জেলা শাসক কার্য্যালয়ের সামনে টানা বিশ মিনিট আইপিএফটি কর্মী সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করে রাখে৷ বিশ মিনিট পর এডিএম মানিক লাল দাস ও পুলিশের সহায়তায় অবরোধ মুক্ত করে৷ সকাল ১১টা ২০ মিনিটে ডিএম’র অনুপস্থিতিতে এডিএমের নিকট আইপিএফটি একটি প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে৷ তিনি তাদের আশ্বাস দেন দাবীর বিষয়ে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে৷ আইপিএফটির দাবী সিপাহীজলা জেলায় তিনটি মহকুমা রয়েছে৷ জম্পুইজলা, বিশালগড় ও সোনামুড়া৷ জেলা আদালত বিশ্রামগঞ্জে স্থাপিত হলে মহকুমার সকল স্তরের মানুষের সুবিধে হবে৷ তাছাড়া জনজাতিদের সবচেয়ে অসুবিধে হবে যদি বিশ্রামগঞ্জে জেলা আদালত স্থাপন না করা৷ কারণ জম্পুইজলা মহকুমার সোমবাইরা বাজার থেকে সোনামুড়া প্রায় ৭২ কিলোমিটার৷ তাদের এ পথ অতিক্রম করে সোনামুড়া কোর্টে যেতে হবে৷  তাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে জনজাতিরা৷ সবচেয়ে নজরকাড়া বিষয় হচ্ছে সোনামুড়াতে  আগেই এডিশনাল ডিস্ট্রিক্ট সেশাস কোর্ট রয়েছে৷ কিন্তু বিশ্রামগঞ্জ হচ্ছে তিনটি মহকুমায় মধ্যস্থল৷ বিশ্রামগঞ্জে জেলা আদালত স্থাপিত না হলে আইপিএফটি বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান রামমোহন দেববর্মা (সেক্রেটারি বিশ্রামগঞ্জ জোনাল) এবং জিতেন দেববর্মা (এসিস্টেন্ট সেক্রেটারি ত্রিপুরা)৷

এদিকে পূর্বেই বিশালগড় বার এসোসিয়েশনের সদস্য বাপী কর, সম্পাদক রিপন সরকার এবং সভাপতি শহিদ মিঞার মতো আইনজীবীরা সমস্ত অসুবিধাগুলোর কথা ২৮ মে সোমবার মহাকরনে আইনমন্ত্রী এবং আইন সচিবের কাছে তুলে ধরেছিলেন৷ সমস্ত ধরনের সুবিধা রয়েছে বিশ্রামগঞ্জে জেলা আদালত স্থাপনের৷ বিশ্রামগঞ্জ জেলা এসপি অফিসের পেছনে পাঁচ একর জমি জেলা আদালতের জন্য নির্ধারিত করেছিল তৎকালিন সময়ের ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি দীপক গুপ্তা এবং আইন সচিব দাতামোহন জমাতিয়া৷ কিন্তু বর্তমান রাজ্য হাইকোর্টের মুখ্য বিচারপতি অজয় রাস্তোগী সোনামুড়াতে জেলা আদালত স্থাপনের জন্য অর্ডার বের করেছেন৷ এদিকে অবরোধের ফলে জেলায় মানুষের সমস্যা হলে, সকল স্তরের মানুষের একই দাবী বিশ্রামগঞ্জে জেলা আদালত স্থাপিত হউক৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top