নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ রাজ্যের জনজাতিপ্রধান প্রত্যন্ত এলাকাগুলিতে তীব্র খাদ্যাভাবের অভিযোগ তুলেছে কংগ্রেস৷ এর আগে সিপিআইএমও অনুরূপ অভিযোগ তুলেছে৷ রাজ্যের প্রাক্তন কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় দলের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে তীব্র খাদ্য সংকট বিরাজ করছে৷ অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে সমগ্র রাজ্য৷ রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলি থেকে খাদ্য সংগ্রহের জন্য অনেকেই ছুটোছুটি করছেন৷ ইতিমধ্যে বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে ব্যাপক হারে পুরুষ বাংলাদেশ খাদ্য সংগ্রহের জন্য সীমান্তের
ওপারে চলে গেছেন৷ ইতোপূর্বে রাজ্যে কখনও এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়নি৷ গোপাল রায় আরও বলেন, রাজ্যে কোনও সরকার আছে বলে মনে হচ্ছে না৷ সরকারের কার্যকলাপ জনগণের পক্ষে সহায়ক বলেও মনে করছেন না তাঁরা৷ একইসঙ্গে শাসকদলের অন্তর্র্কেন্দলের প্রভাব পড়েছে জনগণের উপর৷ বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী হওয়ার পর দলের সভাপতি পদ নিয়ে মারপিট চলছে৷ এ ধরনের দায়িত্বজ্ঞানহীন সরকার এর আগে রাজ্য দেখেনি৷ উল্লেখ করা যেতে পারে, রাজ্যের খাদ্যাভাব নিয়ে সিপিআইএম নেতা তথা সংসদ জিতেন্দ্র চৌধুরী শনিবার রাতে বিস্তারিত তথ্য তুলে ধরেন৷ তিনি বলেন, প্রত্যন্ত জনজাতিপ্রধান এলাকায় তীব্র খাদ্য সংকট চলছে৷ গন্ডাছড়া, ডুম্বরনগর প্রভৃতি এলাকা থেকে অন্তত ৬০০ জন পুরুষ খাবারের সন্ধানে বাংলাদেশে চলে গেছেন৷ পাহাড়ে কাজ নেই৷ খাবারও নেই৷ অস্থির পরিস্থিতি বিরাজ করছে৷
সিপিএমের পর কংগ্রেসও রাজ্যে খাদ্য সংকটের অভিযোগ আনল
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















