News Flash

  • Home
  • Uncategorized
  • মহেশতলায় প্রত্যাশিত জয় তৃণমূল প্রার্থী দুলালের, উত্থান বিজেপির
Image

মহেশতলায় প্রত্যাশিত জয় তৃণমূল প্রার্থী দুলালের, উত্থান বিজেপির

মহেশতলা, ৩১ মে (হি.স.): প্রত্যাশা ছিলই, আর প্রত্যাশা মতোই দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দুলাল দাস| পাশাপাশি মহেশতলায় উত্থান হল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র| মহেশতলা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ৬২,৭৬৫ ভোটে জয়ী হয়েছেন| ২১ রাউন্ড গণনা শেষে, তৃণমূলের দুলাল দাস পেয়েছেন ১,০৪,৮১৮টি ভোট| বিজেপির সুজিত ঘোষ পেয়েছেন ৪২,০৫৩টি ভোট এবং সিপিআই (এম)-এর প্রভাত চৌধুরী পেয়েছেন ৩০,৩৮৪টি ভোট| নোটা ৩,৭৪২| বিজেপির দ্বিতীয় স্থানে উঠে আসায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী সুজিত ঘোষ| তবে, প্রথম ও দ্বিতীয়ের মধ্যে ব্যবধান অনেকটাই|

পঞ্চায়েত ভোট শেষ হতে না হতেই, গত সোমবার, ২৮ মে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ হয়| ২ লক্ষ ৪৮ হাজার ৮৫৫ জন ভোটারের জন্য মোট ২৮৩টি বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া চলে| পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে হিংসার অভিযোগ উঠলেও, মহেশতলায় সেরকম কোনও সন্ত্রাসের অভিযোগ অবশ্য ওঠেনি| তবে, ইভিএম মেশিনের গন্ডগোলের খবর এসেছিল বিভিন্ন বুথ থেকে| বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বাটানগর গার্লস হাইস্কুলে কড়া নিরাপত্তার মধ্যেই শুরু হয় মহেশতলা উপনির্বাচনের ভোটগণনা| উপনির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই মহেশতলায় এগিয়ে থাকে তৃণমূল কংগ্রেস| উল্লাস-আনন্দে মেতে ওঠেন তৃণমূল কর্মী-সমর্থকেরা| শুরু থেকে শেষ পর্যন্ত বরাবরই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী দুলাল দাস| আর সিপিআই (এম)-কে পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করলেন বিজেপি প্রার্থী সুজিত ঘোষ| মহেশতলা বিধানসভা উপনির্বাচনে সিপিআই (এম) প্রার্থী প্রভাত চৌধুরী তৃতীয়স্থানে রয়েছেন| ২১ রাউন্ড গণনা শেষে, তৃণমূলের দুলাল দাস পেয়েছেন ১,০৪,৮১৮টি ভোট| বিজেপির সুজিত ঘোষ পেয়েছেন ৪২,০৫৩টি ভোট এবং সিপিআই (এম)-এর প্রভাত চৌধুরী পেয়েছেন ৩০,৩৮৪টি ভোট| উপনির্বাচনে জয় নিশ্চিত, এমন সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী দুলাল দাস বলেছেন, ‘এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়| মা-মাটি-মানুষের জয়| মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন, মানুষ তার ফল দিচ্ছে|’ তৃণমূল প্রার্থীর এই বিপুল পরিমাণে ভোট পাওয়ার নেপথ্যে রহস্যটা কি, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে দুলালবাবু বলেছেন, ‘রহস্যটি উন্নয়ন| গোটা পশ্চিমবঙ্গের মতো মহেশতলাতেও প্রচুর উন্নয়নের কাজ হয়েছে| তা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা ও আশীর্বাদে|’

২০১৬ সালে মহেশতলা বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী কস্তুরী দাস| কয়েকমাস আগে তাঁর অকাল প্রয়াণের কারণেই এই মহেশতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন| এই কেন্দ্রে এবারের প্রার্থী হলেন কস্তুরী দেবীর স্বামী দুলাল দাস| অন্যদিকে রয়েছেন বিজেপি প্রার্থী সুজিত ঘোষ ও সিপিআই(এম) প্রার্থী প্রভাত চৌধুরী| এই উপনির্বাচনে কোনও প্রার্থীই দেইনি কংগ্রেস| ইভিএম-এর মাধ্যমে হয় ভোটগ্রহণ| এবারের মহেশতলা বিধানসভা উপনির্বাচনে ভোট পড়েছে ৭২ শতাংশ|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top