News Flash

  • Home
  • Uncategorized
  • টানা দু’দিন ব্যাঙ্ক ধর্মঘট, গ্রাহক ভোগান্তির আশঙ্কা
Image

টানা দু’দিন ব্যাঙ্ক ধর্মঘট, গ্রাহক ভোগান্তির আশঙ্কা

নয়াদিল্লি ও কলকাতা, ২৯ মে (হি.স.): পুনরায় ব্যাঙ্ক ধর্মঘট| একইসঙ্গে ভোগাতে পারে অটোমেটেড টেলার মেশিন (এটিএম)-ও| সাঁড়াশি চাপে তাই বুধবার ও বৃহস্পতিবার, টানা দু’দিন দুর্ভোগে পড়তে পারেন গোটা দেশের গ্রাহকরা| বেতনে না খুশ, মূলত বেতন বৃদ্ধির দাবিতেই বুধবার ও বৃহস্পতিবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্সের আওতায় থাকা কর্মী ও অফিসারদের ন’টি সংগঠন| ২ শতাংশ বেতন বৃদ্ধি নিয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের প্রস্তাবের বিরোধিতা করে আগামী ৩০ মে ও ৩১ মে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের কর্মীরা| ফলে টানা দু’দিন ঝাঁপ বন্ধ থাকবে ব্যাঙ্কের| ধর্মঘটের আওতায় রয়েছে সমস্ত বেসরকারি ও বিদেশি ব্যাঙ্ক| এমনকি ভোগাতে পারে এটিএমও|
টানা দু’দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে দুর্ভোগে পড়বেন গ্রাহকরা, এমনটাই স্বাভাবিক| তাই গ্রাহকরাও এবার সচেতন হয়ে উঠেছেন| মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন ব্যাঙ্কে ভিড় জমান গ্রাহকরা| উদ্দেশ্য একটাই, প্রয়োজনীয় টাকা হাতে রাখতে হবে| লম্বা লাইন ছিল এটিএম গুলিতেও|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top