News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় সেনাবাহিনীর ক্যাম্পে জঙ্গি হামলা, মৃত্যু জওয়ান সহ দু’জনের
Image

পুলওয়ামায় সেনাবাহিনীর ক্যাম্পে জঙ্গি হামলা, মৃত্যু জওয়ান সহ দু’জনের

শ্রীনগর, ২৮ মে (হি.স.): মধ্যরাতে জঙ্গি হামলায় আতঙ্ক বিরাজমান দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায়| আচমকা জঙ্গি হামলায় অকালেই প্রাণ হারালেন সেনাবাহিনীর একজন জওয়ান| এছাড়াও মৃত্যু হয়েছে পেশায় ট্যাক্সি চালক একজন সাধারণ নাগরিকের| পুলওয়ামার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) মহম্মদ আসলাম চৌধুরী জানিয়েছেন, রবিবার মধ্যরাতে পুলওয়ামা জেলার কাকাপোরা এলাকায় অবস্থিত সেনাবাহিনীর ৫০ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে হামলা চালায় একদল সন্ত্রাসবাদী| আচমকা হামলায় মৃত্যু হয়েছে একজন সেনা জওয়ানের| এছাড়াও জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন একজন সাধারণ নাগরিক| পুলিশ সূত্রের খবর, মৃত ওই নাগরিকের নাম হল, বিলাল আহমেদ গানাই| পেশায় ট্যাক্সি চালক বিলালের বাড়ি পুলওয়ামা জেলাতেই| এছাড়াও আরও একজন নাগরিকের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে|
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, রবিবার মধ্যরাতে পুলওয়ামা জেলার কাকাপোরা এলাকায় অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্পে হামলা চালায় একদল সন্ত্রাসবাদী| আচমকা হামলায় গুরুতর জখম হন সিপাই বিক্রম সিং, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয়| এছাড়াও জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন একজন সাধারণ নাগরিক| পাল্টা জবাবে গুলি চালায় ভারতীয় জওয়ানরাও| এরপরই রাতের অন্ধকারের সুযোগে সন্ত্রাসবাদীরা পালিয়ে যায়| হামলাকারী জঙ্গিদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে| এদিকে, জঙ্গি হামলার পরই ওই এলাকায় আপাতত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top