News Flash

  • Home
  • Uncategorized
  • তীব্র আক্রমণ মানিক সরকারের, অর্থনৈতিক আক্রমণে বিধবস্ত রাজ্য, সরকার ব্যস্ত পার্টি অফিস ভাঙার খেলাতেই
Image

তীব্র আক্রমণ মানিক সরকারের, অর্থনৈতিক আক্রমণে বিধবস্ত রাজ্য, সরকার ব্যস্ত পার্টি অফিস ভাঙার খেলাতেই

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া / সাব্রুম, ২৪ মে৷৷ অর্থনৈতিক আক্রমনে বিধবস্ত রাজ্য৷ অথচ রাজ্য সরকার ব্যস্ত পার্টি ভাঙার খেলাতেই ব্যস্ত৷ শুধুই

সাব্রুমে পার্টি অফিসের ভগ্ণাংশ দেখছেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ নিজস্ব ছবি৷

ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে৷ বৃহস্পতিবার বিলোনিয়া পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়ার পর তা দেখতে গিয়ে এইভাবেই রাজ্য সরকারকে বিঁধেছেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ তাঁর কথায়, শুধু পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে না৷ এই ভাঙচুরের কারণেই বহু নিরীহ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ এর বিরুদ্ধে চুপ থাকবে না সিপিএম৷ আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে৷

বিলোনিয়ায় সিট্যুর অফিসটি গুড়িয়ে দেয় মহকুমা শাসক৷ দখলকৃত জমির উপর এই অফিসটি গড়ে উঠেছে, তাই ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিলোনিয়া মহকুমা শাসক৷ কিন্তু এই অফিস ভাঙচুর করতে গিয়ে ত্রিতল ভবনটিতে যে দোকানপাটগুলি রয়েছিল সেগুলিও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়৷

সাব্রুমেও সিপিএম পার্টি অফিস গুড়িয়ে দিয়েছে প্রশাসন৷ দখলকৃত জমির ওপর ওই পার্টি অফিসটি গড়ে উঠেছিল তাই ভাঙা হয়েছে বলে জানিয়েছেন মহকুমা শাসক৷ এদিন, বিরোধী দলনেতা মানিক সরকার, বিরোধী উপনেতা বাদল চৌধুরী এবং সিপিএম নেতৃবৃন্দরা বিলোনিয়া ও সাব্রুম সফর করেন৷ ভাঙা পার্টি অফিসগুলি ঘুরে দেখেন৷ বিরোধী দলনেতা বিলোনিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সিআইটিইউ অফিসটি দখলকৃত জমিতে যদি গড়ে উঠে থাকে তাহলে আমরা সরে যেতে প্রস্তুত ছিলাম৷ কিন্তু কিছুটা সময় দেওয়ার উচিত ছিল৷ মানিক সরকারের কথায়, প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছিল ওই ত্রিতল ভবনের নিচুতলায় যে দোকানগুলি রয়েছে তাদের যেন তুলে না দেওয়া হয়৷ কারণ, ওই দোকানের ওপরই তাদের রুজি রুটি নির্ভর ছিল৷ কিন্তু প্রশাসন এই অনুরোধ রাখেনি৷ দোকানপাটগুলিও ভেঙে দেওয়া হয়েছে৷

মানিক সরকার এদিন ক্ষোভের সুরে বলেন, সারা রাজ্যে রাজনৈতিক দলগুলির অফিসঘর ভেঙে দেওয়া ছাড়া রাজ্য সরকারের আর কোন কাজ নেই বলেই মনে হচ্ছে৷ তাঁর কথায়, রাজ্য সরকার ক্ষমতার অপব্যবহার করছে৷ সারা রাজ্যে যে কঠিন পরিস্থিতি দেখা দিয়েছে সেই দিকে নজর দেওয়ার বদলে রাজ্য সরকার পার্টি অফিস ভাঙচুরকে গুরুত্ব দিচ্ছে৷ এর তীব্র সমালোচনা করে মানিক সরকার বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই পার্টি অফিসগুলি ভাঙা হচ্ছে৷ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে সিপিএম৷ আইনী পথেও হাঁটবে দল৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top