News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্নিগর্ভ তুতিকোরিন পরিদর্শন করবেন কমল হাসান
Image

অগ্নিগর্ভ তুতিকোরিন পরিদর্শন করবেন কমল হাসান

তুতিকোরিন, ২২ মে (হি.স.): পুলিশের গুলি চালনার ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তামিলনাডুর তুতিকোরিনে । তার জেরে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়তে সকাল থেকেই কড়া নিরাপত্তাড় বেড়াজালে মুড়ে ফেলা হয়েছে গোটা তুতিকোরিন। জারি করা হয়েছে ১৪৪ ধারা। আজ, বুধবার অগ্নিগর্ভ তুতিকোরিন পরিদর্শন করবেন তামিল অভিনেতা কমল হাসান। ঘটনাস্থলে গিয়ে তিনি গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন। কথা বলবেন আহতদের সঙ্গে। দেখা করতে পারেন নিহতদের পরিবারবর্গের সঙ্গে। নিছক চিত্রাভিনেতা হিসেবে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই তিনি এই সফর করবেন বলে জানা গিয়েছে। এরপর তিনি বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবেন। এদিন এমডিএমকে-র নেতা ভাইকো পুলিশের গুলিতে গুরতর আহতদের দেখতে হাসপাতালে যান। সেখানে গিয়ে তিনি আহতদের সঙ্গে কথা বলেন । অন্যদিকে আজই মাদ্রাজ হাইকোর্ট নির্মীয়মান তামার কারখানা প্রসঙ্গে অন্তবর্তী রায় ঘোষণা করবে।

প্রসঙ্গত, মঙ্গলবার দূষণ সৃষ্টিকারী কারখানা বন্ধের দাবিতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় তামিলনাড়ুর তুতিকোরিনে| মঙ্গলবার বিক্ষোভরত জনতার উপর পুলিশের গুলিতে কমপক্ষে নয়জন হত | আহত আন্তত আরও ২০জন | পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১তে।

গত এক মাস ধরে চলা বিক্ষোভ ভয়ঙ্কর আরার ধারন করে গতকাল। এদিন দূষণ সৃষ্টিকারী বেদান্ত স্টারলাইট কপার কারখানা বন্ধের দাবিতে তামিলনাড়ুর বন্দর শহর তুতিকোরিনে জড়ো হয় কয়েক হাজার মানুষ। বিশাল জনতা কারখানার দিকে মিছিল করে এগিয়ে ‌যায়। ১৪৪ ধারা জারি করা এলাকায় বিক্ষুব্ধ জনতাকে থামাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা । শেষপর্যন্ত পুলিশ গুলি চালায়।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার প্রায় ২০ হাজার মানুষ বিক্ষোভস্থলে সমবেত হন। তাঁরা কারখানা পর্যন্ত মিছিল করার অনুমতি চান। কিন্তু সেই অনুমতি দেওয়া না হলে তাঁরা জেলা কালেক্টরেট পর্যন্ত মিছিল করার চেষ্টা করেন। সেই সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করেন বিক্ষোভকারীরা। লাঠি ও কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। আন্দোলনকারীদের ছোঁড়া পাথরের আঘাতে অনেক পুলিশ কর্মী জখম হন। বিক্ষোভকারী রাকালেক্টরেট অফিসে ঢুকে সরকারি সম্পত্তিতে ভাঙচুর চালায়।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top