News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটক প্রসঙ্গে বিজেপির নিন্দায় মুখোর নারা লোকেশ
Image

কর্ণাটক প্রসঙ্গে বিজেপির নিন্দায় মুখোর নারা লোকেশ

অমরাবতী, ২৩ মে (হি.স.): কর্ণাটকে বিজেপির যা হয়েছে তা ট্রেলার ছিল। আসল সিনেমা ২০১৯ সালের সাধারণ নির্বাচনের সময় দেখা যাবে। কুমারস্বামীর শপথগ্রহণের ঠিক ২৪ ঘন্টা আগে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তিমন্ত্রী নারা লোকেশ। মঙ্গলবার ‘ধর্ম পোরাতম সভায়’ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কর্ণাটক নির্বাচনে তেলেগু জনগণ তোমাদের(বিজেপি) ট্রেলার দেখিয়েছে। আসল সিনেমা তারা ২০১৯ সালের সাধারণ নির্বাচনে তোমাদের(বিজেপি) দেখাবে।’

প্রসঙ্গত, কর্ণাটক বিধানসভা নির্বাচনে মাত্র ১০৪টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয় বিজেপি-কে। অন্যদিকে মাত্র ৩৭টি আসন পাওয়া সত্বেও কংগ্রেস এবং বসপার সঙ্গে জোট করে সরকার গড়তে চলেছে জেডি(এস)। আর এতে বেজায় খুশি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়েই বিজেপিকে খোঁচা দিয়ে এই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী নারা লোকেশ। তিনি আরও বলেন, ২০১৪-র নির্বাচনে আমরা বিজেপির সঙ্গে জোট বেঁধে ছিলাম। সেই নির্বাচনে টিডিপি কিছু বিজেপি নেতাকে জেতার সুযোগ করে দিয়েছিল। টিডিপির জন্যই বিজেপির বিধায়কেরা এবং বিধান পরিষদের সদস্যরা জিতেছিল।

উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদার দাবিতে কেন্দ্রের এনডিএ সরকার থেকে বেড়িয়ে এসেছেন চন্দ্রবাবু নাইডুর টিডিপি। এমনকি কেন্দ্রীয় সরকারকে ফেলে দেওয়ার জন্য যাবতীয় কলকাঠি নেড়ে ছিল তারা। কর্ণাটক বিধানসভায় বৃহত্তম দল হিসেবে বিজেপি আত্মপ্রকাশ করলেও কংগ্রেস এবং বসপার সঙ্গে জোট করে সরকার গড়তে চলেছে জেডি(এস)। এতে করে টিডিপি সহ গোটা দেশের আঞ্চলিক দলগুলি বাড়তি অক্সিজেন পেয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top