News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন প্রনয়ণ করতে হবে, দাবি অরবিন্দ রাজভরে
Image

ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন প্রনয়ণ করতে হবে, দাবি অরবিন্দ রাজভরে

চান্দৌলি, ২২ মে (হি.স.) : গোটা দেশজুড়ে যেভাবে মহিলা এবং নাবালিকাদের প্রতি হওয়া অপরাধের পরিমাণ বেড়ে চলেছে তাতে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা অরবিন্দ রাজভর। এক জনসভা বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘যারা মহিলা এবং নাবালিকাদের গায়ে অশালীন ভাবে হাত দেবে তাদের হাত আমি কেটে ফেলবো। নোংরা মানসিকতার এই মানুষদের বিরুদ্ধে আর শুধুমাত্র সরব এবং এফআইআর দায়ের করলেই চলবে না। বিদেশি রাষ্ট্রগুলির মতো আমাদের কঠোর আইন প্রনয়ণ করতে হবে। যাতে করে তাদের ফাঁসিকাঠে ঝোলানো যায়।’
জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তিনি বলেন, ‘এই ধরণের অপরাধের বাড়বাড়ন্ত রুখতে তিনি(প্রধানমন্ত্রী) নতুন আইন প্রনয়ণ করেছেন। যা খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। এই আইন অনুসারে দোষীকে ফাঁস সাজা দেওয়া হবে।’
অন্যদিকে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা তথা রাজ্যের মন্ত্রী ওম প্রকাশ রাজভরকে মুখ্যমন্ত্রীর পদে বসানোর জন্য জনসভায় উপস্থিত সাধারণ মানুষের কাছে আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, কাঠুয়া, উন্নাও গণধর্ষণ কাণ্ড গোটা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় সরকারও কঠোর আইন প্রনয়ণ করেছেন কিন্তু তার পরেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top