News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস এবং জেডিএসের অপবিত্র জোট বেশিদিন স্থায়ী হবে না, জানালেন অমিত শাহ
Image

কংগ্রেস এবং জেডিএসের অপবিত্র জোট বেশিদিন স্থায়ী হবে না, জানালেন অমিত শাহ

নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : কংগ্রেস এবং জেডিএসের এই অপবিত্র জোট বেশিদিন স্থায়ী হবে না। কর্নাটক জয়ে কংগ্রেস যতই উল্লাস করুক, ২০১৯-র লোকসভায় বিজেপিই ক্ষমতায় আসবে বলে অাশাপ্রকাশ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। সোমবার দিল্লিতে বিজেপি দফতরে সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়ে তিনি বলেন, কংগ্রেস নেতাদের পাঁচতারা হোটেলে আটকে না রাখলে সরকার গড়ত বিজেপিই। কর্নাটক বিধানসভায় ইয়েদুরাপ্পার পদত্যাগের দু’দিন পর দিল্লিতে বিজেপির দফতরে সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন, কংগ্রেস ও জেডি(এস) নিজেদের পরাজয় ঢাকতে বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ করছেন। কংগ্রেস যতই উল্লাস করুক ২০১৯–এর লোকসভায় বিজেপিই ক্ষমতায় আসবে সেকথা হুঁশিয়ারি দিয়ে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন তিনি।

অমিত শাহ এদিন দাবি করেছেন ‘কংগ্রেস ও জেডিএসের অনেক আগেই বিজেপি রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানিয়েছিল। কোনও রাজনৈতিক দলের কাছেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল না। বিজেপি একমাত্র একক বৃহত্তম দল ছিল। সে হিসেবে বিজেপিই আগে সরকার গঠনের দাবি জানিয়েছিল। রাজ্যপালও সেকারণে বিজেপিকে সরকার গঠনের জন্য ডেকেছিল। কংগ্রেস এখন জেডিএসের সঙ্গে জোট গড়ছে। অথচ ভোটের আগে তারা একে অপরের কট্টর বিরোধী ছিল। হারের মধ্যেই জয়ের আনন্দ খুঁজছে কংগ্রেস। কর্নাটকের মানুষ দু’হাত তুলে বিজেপিকে আশীর্বাদ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্নাটকের মানুষের জন্য যা করেছেন এর আগে কেউ করেনি। কংগ্রেস সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। কর্নাটকের মানুষও তাই তাদের ফিরিয়ে দিয়েছে। কংগ্রেসের আসন সংখ্যা অনেক কমেছে। জেডিএসের একাধিক প্রার্থীর জামানত জব্দ হয়েছে। ৬টি আসনে নোটার থেকেও কম ভোটে হরেছে বিজেপি।’ কংগ্রেস এবং জেডিএসের এই অপবিত্র জোট বেশিদিন স্থায়ী হবে না বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top