News Flash

  • Home
  • Uncategorized
  • মৃত্যু মিছিল অব্যাহত, উত্তর প্রদেশে বিষমদ ট্র্যাজিতে মৃত বেড়ে ১৩
Image

মৃত্যু মিছিল অব্যাহত, উত্তর প্রদেশে বিষমদ ট্র্যাজিতে মৃত বেড়ে ১৩

লখনউ, ২১ মে (হি.স.): মৃত্যু মিছিল অব্যাহত| গত ২৪ ঘন্টায় উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলা ও সংলগ্ন এলাকায় বিষমদ খেয়ে প্রাণ হারালেন আরও চারজন| সবমিলিয়ে উত্তর প্রদেশে বিষমদ খেয়ে প্রাণহানির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩| প্রশাসন সূত্রের খবর, বিষমদ খেয়ে কানপুরে প্রাণ হারিয়েছেন পাঁচজন এবং কানপুর দেহাত সংলগ্ন এলাকায় বিষমদ খেয়ে আরও আটজন প্রাণ হারিয়েছেন| এছাড়াও অন্তত ২৫ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন|

এই ঘটনায় সাতজন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ| অভিযুক্তদের তালিকায় রয়েছেন উত্তর প্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রাক্তন বিধায়ক রাম স্বরূপ সিং এবং তাঁর পরিবারের সদস্যরা| বিষমদ ট্র্যাজেডির ঘটনায় রবিবার রাতেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মন্ত্রীর দুই নাতি, যথাক্রমে নীরজ সিং এবং বিনয় সিং সহ পাঁচজনকে|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top