News Flash

  • Home
  • Uncategorized
  • নেডা-র বৈঠকে আজ গুয়াহাটি আসবেন অমিত, রাজ্যের জোটের মন্ত্রি-বিধায়করাও যোগ দেবেন
Image

নেডা-র বৈঠকে আজ গুয়াহাটি আসবেন অমিত, রাজ্যের জোটের মন্ত্রি-বিধায়করাও যোগ দেবেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-এর বৈঠকে যোগ দিতে রবিবার গুয়াহাটি আসছেন ভারতীয় জনতা পাটি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ এদিকে, রাজ্যের বিজেপি-আইপিএফটি জোটের মন্ত্রি-বিধায়করারও ওই বৈঠকে যোগ দেবেন৷

এদিন সকালে গুয়াহাটি বিমানবন্দরে তিনি অবতরণ করবেন৷ তাঁর সঙ্গে আসবেন দলের আরও কয়েকজন সর্বভারতীয় নেতা৷ এই তথ্য দিয়েছেন অসমের মন্ত্রী তথা নেডা-র আহ্বায়ক ড হিমন্তবিশ্ব শর্মা৷ নেডা আহ্বায়ক শর্মা জানান, আগামীকালের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে উত্তর-পূর্বাঞ্চলের সাত মুখ্যমন্ত্রীকে৷ ইতিমধ্যে ছয় মুখ্যমন্ত্রী বৈঠকে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন ড সর্মা৷ এছাড়া উপস্থিত থাকবেন কয়েকজন উপ-মুখ্যমন্ত্রী এবং নেডাভুক্ত বিভিন্ন দলের নেতৃবর্গ৷ প্রসঙ্গত, আগামীকাল অনুষ্ঠেয় নেডা-র তৃতীয় বৈঠক৷

শনিবারই নেডার বৈঠকে রওয়ানা দিয়েছেন রাজ্যের বিজেপি-আইপিএফটি মন্ত্রি ও বিধায়করা৷ মুখ্যমন্ত্রী সহ বিজেপির ৪ মন্ত্রি এদিন গুয়াহাটি গিয়েছেন৷ শিক্ষা তথা আইনমন্ত্রী রতন লাল ওই বৈঠকে যাননি৷ তাঁকে রাজ্যের প্রশাসনিক সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বিজেপির বিধাকয়দের অধিকাংশই গিয়েছেন বলে জানা গেছে৷ এদিকে, আইপিএফটির দুই মন্ত্রি সহ বাকি বিধায়ক এবং কয়েকজন নেতা-নেত্রীও ওই বৈঠকে যোগ দিতে গিয়েছেন৷ আইপিএফপি সূত্রে খবর, বিজেপি সর্বভারতীয় সভাপতির সাথে তাঁদের পৃথকভাবে বৈঠক হবে৷

মূলত, ওই বৈঠকে ২০১৯ লোকসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে৷

এদিকে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধাচরণ করে আগামীকাল বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈ তাঁর অনুগামীদের নিয়ে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ প্রদর্শন করবেন৷ এ ব্যাপারে মন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, তা তাঁরা করতেই পারেন৷ বিষয়টি যেহেতু আইন-শৃঙ্খলাজনিত, তাই তা পুলিশ প্রশাসনকে দেখতে হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top