News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে কিনছে বিজেপি-আরএসএস, চাঞ্চল্যকর অভিযোগ রাহুল গান্ধীর
Image

দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে কিনছে বিজেপি-আরএসএস, চাঞ্চল্যকর অভিযোগ রাহুল গান্ধীর

রায়পুর, ১৭ মে (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| বৃহস্পতিবার ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে, জনসভায় দাঁড়িয়ে বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে একহাত নিয়ে রাহুল গান্ধী বলেছেন, ‘দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে কিনছে বিজেপি-আরএসএস|’ সোনিয়া পুত্র রাহুল গান্ধী আরও অভিযোগ করেছেন, ‘টাকা ছড়িয়ে সরকার গড়ার খেলায় নেমেছে বিজেপি-আরএসএস|’
এখানেই শেষ নয়, কর্ণাটকে কংগ্রেস-জেডি (এস) সরকার গঠন ও রাজ্যপালের ভূমিকা প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, ‘সংবিধান আক্রান্ত হচ্ছে| কর্ণাটকে একদিকে বিধায়করা রয়েছেন, অন্যদিকে রাজ্যপাল| জেডি (এস) বলছে তাঁদের বিধায়কদের ১০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হচ্ছে|’ রাহুল গান্ধীর এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি-আরএসএস নেতৃত্বের এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top