News Flash

  • Home
  • Uncategorized
  • বৃদ্ধ বাবা-মাকে ত্যাগ বা নির্যাতনের সাজার মেয়াদ বাড়ানোর প্রস্তাব কেন্দ্রের
Image

বৃদ্ধ বাবা-মাকে ত্যাগ বা নির্যাতনের সাজার মেয়াদ বাড়ানোর প্রস্তাব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : বৃদ্ধ বাবা-মাকে ত্যাগ বা তাঁদের ওপর নির্যাতনের সাজার মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিল কেন্দ্রীয় সরকার। বর্তমান এমন অপরাধের সাজা তিন মাসের জেল। নরেন্দ্র মোদী সরকার তা বাড়িয়ে ৬ মাসের করতে চাইছে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক সম্প্রতি বয়স্ক নাগরিক ও অভিভাবকদের দেখাশোনা ও কল্যাণ সংক্রান্ত ২০০৭ সালের আইন খতিয়ে দেখছে। এখন শুধু দম্পতির বায়োলজিক্যাল সন্তানরাই এই আইনের আওতায় পড়েন। মন্ত্রক সন্তানের সংজ্ঞার পরিধি বাড়িয়ে দত্তক নেওয়া বা সৎ ছেলেমেয়ে, মেয়ে জামাই, পুত্রবধূ ও নাতি-নাতনী, নাবালকদেরও যাদের দেখভাল করবেন বৈধ অভিভাবকরা অন্তর্ভূক্ত করার প্রস্তাব দিয়েছে।
মন্ত্রকের নতুন প্রস্তাবের খসড়াটি চূড়ান্ত অনুমোদন পেলে তা বর্তমান আইনের জায়গা নেবে। খসড়ায় মাসে বাবা-মায়ের ভরণপোষণের অর্থের সর্বোচ্চ ১০ হাজার টাকার সীমাও তুলে দিয়ে তা পরিবর্তনশীল করার সুপারিশ রয়েছে। মন্ত্রক সূত্রে খবর, যাঁদের রোজগার ভাল, তাঁরা বাবা-মায়ের দেখাশোনার জন্য বেশি অর্থ দিতেই পারেন। তাছাড়া ভরণপোষণ কথাটার অর্থ অভিভাবকের খাওয়া-দাওয়া, জামাকাপড়, ঘরবাড়ির ব্যবস্থা করা, শরীর-স্বাস্থ্য, চিকিৎসার খরচ মেটানো, তাদের সুরক্ষার ভার নেওয়ার মধ্যেই সীমিত না থেকে তার বেশি কিছু হওয়া উচিত।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top