News Flash

  • Home
  • Uncategorized
  • নিদ্রাভঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের, মহারাজগঞ্জে উদ্ধার বিস্তর পলিব্যাগ
Image

নিদ্রাভঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের, মহারাজগঞ্জে উদ্ধার বিস্তর পলিব্যাগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে ৷৷ অবশেষে নিন্দ্রাভঙ্গ হল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের৷ পলিথিনের ভয়াবহতা হয়তো অনুভব করছে পর্ষদ৷ তাই, শুক্রবার আগরতলায় মহারাজগঞ্জ বাজারে হানা দিয়ে প্রচুর পলিথিন ব্যাগ উদ্ধার করেছেন পর্ষদের আধিকারিকরা৷ সাথে ব্যবসায়ীদের সর্তক করেছেন, ভবিষ্যতে পলিথিন ব্যাগ ব্যবহার করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷

পলিথিন ব্যাগ রাজ্যে নিষিদ্ধ৷ তা সত্বেও দীর্ঘ সময় ধরে সাড়া রাজ্যেই পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে৷ প্রশাসন এমনকি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদও কুম্ভনিন্দ্রায় ছিলো৷ পর্ষদের জনৈক আধিকারিক কিছুদিন আগে জানিয়েছিলেন, পুর্বতন সরকারের আমলে পলিথিন বিরোধী অভিযানে ততটা উৎসাহ মিলতো না৷ প্রশাসনের তরফে কোনও নিরাপত্তা দেওয়া হতো না৷ ফলে, পলিথিন ব্যাগ উদ্ধারে নেমে অনেক সময় ব্যবসায়ীদের রক্তচক্ষুর মুখে পড়তে হয়েছে৷ ফলে, পলিথিন বিরোধী অভিযান প্রায় বন্ধ হয়ে গিয়েছিলো৷

সূত্রের খবর, সম্প্রতি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে পলিথিন বিরোধী অভিযানে নামার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷ অভিযানে পর্ষদের আধিকারিকদের সব রকম নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে৷ এরই ভিত্তিতে শুক্রবার আচমকা অভিযানে নামে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ৷ সাথে ছিলেন পশ্চিম থানার পুলিশ ও পশ্চিম জেলা প্রশাসনে আধিকারিকরা৷ পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, মহারাজগঞ্জ বাজারে প্রায় সবকটি দোকানেই পলিথিন ব্যাগ উদ্ধার হয়েছে৷ সমস্ত পলিথিন ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে৷ পাশাপাশি পলিথিন ব্যাগ ব্যবহার অপরাধ সেকথা ব্যবসায়ীদের বোঝানো হয়েছে৷ ভবিষ্যতে পলিথিন ব্যাগ উদ্ধার হলে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ীদের সর্তক করেছে পর্ষদ৷ এদিনের অভিযানে ব্যবসায়ী মহল অনেকটাই ক্ষুব্ধ হয়েছেন৷ পর্ষদের বক্তব্য, অন্যায় কাজে প্রশ্রয় দেওয়া যাবে না৷ ফলে তাদের ক্ষোভকেও গুরুত্ব দেওয়া হবে না৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top