News Flash

  • Home
  • Uncategorized
  • ইরানের সঙ্গে আমেরিকার পরমাণু চুক্তি ভেঙে দিলেন ডোনাল্ড ট্রাম্প
Image

ইরানের সঙ্গে আমেরিকার পরমাণু চুক্তি ভেঙে দিলেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ৯ মে (হি.স.) : বারাক ওবামার সময়ে করা ইরানের সঙ্গে আমেরিকার পরমাণু চুক্তি ভেঙে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তি পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত থাকতে পারেনি। এই যুক্তিতে চুক্তি ভাঙার পাশাপাশি তেহরানের উপর ফের নিষেধাজ্ঞাও জারি করেছে আমেরিকা।

হোয়াইট হাউস থেকে টেলিভিশন বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি ঘোষণা করছি যে ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র।’ মধ্যপ্রাচ্যে সন্ত্রাসকে মদত দিতেই ইরান পরমাণু প্রকল্প চালাচ্ছে বলে তোপ দেগে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি ফের পরমাণু চুক্তি করার জন্য তৈরি ও প্রস্তুত। চুক্তির কাঠামো নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প তাঁর বার্তায় বলেন, ‘যদি আমি এই চুক্তি চালিয়ে যাওয়ার অনুমতি দিতাম, তাহলে পরমাণু অস্ত্র তৈরির কাজ চলত।’ শুধু চুক্তি ভাঙাই নয়, ইরানের উপর ফের যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞাও জারি করেছেন ট্রাম্প। ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির পর এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হযেছিল। হুমকির সুরে এবার ট্রাম্প বলেছেন, ‘এই পদক্ষেপ একটা গুরুত্বপূর্ণ বার্তা পাঠাল। আমেরিকা কখনও কোনও ফাঁকা আওয়াজ দেয় না। যখন আমি প্রতিশ্রুতি দিই। তখন সেটা পূরণও করি।’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top