News Flash

  • Home
  • Uncategorized
  • পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে মোদী সরকার, কর্নাটকে আক্রমণ সোনিয়া গান্ধীর
Image

পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে মোদী সরকার, কর্নাটকে আক্রমণ সোনিয়া গান্ধীর

বিজাপুর (কর্নাটক), ৮ মে (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পর এবার প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| সোমবার বেঙ্গালুরুতে সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং| আর মঙ্গলবার কর্নাটকের বিজাপুরে নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মোদী সরকারকে ঠুঁকলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী| আগামী ১২ মে কর্নাটক বিধানসভা নির্বাচন| আর মাত্র চার দিনের অপেক্ষা, এমতাবস্থায় কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচারে ময়দানে নেমে পড়লেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী|
মঙ্গলবার কর্নাটকের বিজাপুরে নির্বাচনী জনসভা থেকে মোদী সরকারকে একহাত নিয়ে সোনিয়া গান্ধী বলেছেন, ‘কর্নাটকের উন্নয়নের জন্য কাজ করেছে কংগ্রেস| কিন্তু, বর্তমান কেন্দ্রীয় সরকার পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে, এ বিষয়ে আপনাদের অবগত হওয়া উচিত| কর্নাটককে দেশের এক নম্বর রাজ্যে উন্নীত করেছে কংগ্রেসই এবং জনসাধারণের জন্য বহু প্রকল্প শুরু করেছে কংগ্রেস|’ এরপরই কৃষকদের উদ্দেশ্যে সোনিয়া গান্ধী বলেছেন, ‘খরার কারণে কর্নাটকের কৃষকরা যথেষ্ট কষ্টে রয়েছেন| আপনাদের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করতে চেয়েছিলেন, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়| এই ভাবে তিনি শুধুমাত্র কৃষকদের নন, গোটা কর্নাটক রাজ্যকে অপমান করেছেন| খরা কবলিত প্রতিটি রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, কিন্তু কর্নাটককে দেওয়া হয়েছিল সামান্য মাত্র| প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, এটাই কি আপনার ‘সবকা-সাথ, সবকা-বিকাশ?’
এরপরই প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বলেছেন, ‘মোদী জী একজন খুব ভালো বক্তা, এ বিষয়ে আমিও একমত| তিনি একজন অভিনেতার মতো কথা বলেন| আমি খুশি হব যদি ওঁনার ভাষণ দেশের ক্ষুধা শেষ করতে পারে, কিন্তু বক্তৃতা দিলে পেট ভরে না| পেট ভরার জন্য খাবারের প্রয়োজন হয়|’ উল্লেখ্য, কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে একটি পর্বে| আগামী ১২ মে কর্নাটক বিধানসভার ২২৪টি আসনে ভোটগ্রহণ হবে| ভোটগণনা হবে ১৫ মে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top