News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে পাথরের আঘাতে পর্যটকের মৃত্যু, উদ্বেগ প্রকাশ প্রতিরক্ষামন্ত্রীর
Image

কাশ্মীরে পাথরের আঘাতে পর্যটকের মৃত্যু, উদ্বেগ প্রকাশ প্রতিরক্ষামন্ত্রীর

শ্রীনগর ও নয়াদিল্লি, ৮ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে বিক্ষোভকারীদের পাথরের আঘাতে পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ| উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি এস পি ভৈদ-ও| শ্রীনগরের নারবালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় সোমবার বিক্ষোভকারীদের ছোড়া পাথর গিয়ে লেগেছিল কাশ্মীরে ঘুরতে আসা এক তরুণীর মাথায়| তড়িঘড়ি হাসপাতালেও ভর্তি করা হয়েছিল ওই তরুণীকে| কিন্তু, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে চেন্নাইয়ের বাসিন্দা ওই তরুণীকে প্রাণে বাঁচাতে পারেননি চিকিত্সকরা| স্থানীয় এসকেআইএমএস হাসপাতালে মৃত্যু হয় ওই তরুণীর| মৃত তরুণীর নাম হল, আর থিরুমণি (২২)| তাঁর বাড়ি তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে| পর্যটকদের একটি বাসে বাবা-মায়ের সঙ্গে ছিলেন আর থিরুমণি| বাসটি শ্রীনগর-গুলমার্গ রোড ধরে যাওয়ার সময়, দু’পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে যায়| বাসের জানলা ভেদ করে তরুণীর মাথায় ছিটকে এসে লাগে পাথর|
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ| মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ‘একজন পর্যটকের মৃত্যু খুবই দুঃখজনক| নিঃসন্দেহে নিন্দনীয় ঘটনা|’ পর্যটকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি এস পি ভৈদ-ও| ডিজিপি জানিয়েছেন, ‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা| আতিথেয়তার জন্য পরিচিত কাশ্মীরিরা, অথচ কাশ্মীরে এ সব দেখাও বাকি ছিল| অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য নাগরিক সমাজের কাছে আমার অনুরোধ|’

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top