News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সঙ্গে সিপিএম হাত মিলিয়েছে বলে অভিযোগ, চিন্তায় আলিমুদ্দিন
Image

পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সঙ্গে সিপিএম হাত মিলিয়েছে বলে অভিযোগ, চিন্তায় আলিমুদ্দিন

কলকাতা, ৬ মে,(হি.স.): পঞ্চায়েত নির্বাচনে গ্রামীণ স্তরে বিজেপির সঙ্গে সিপিএম হাত মিলিয়েছে বলে অভিযোগ । বিজেপির কাছে সিপিএমের এই নিঃশর্ত আত্মসমর্পন ভাল চোখে দেখছেন না কেউই । এই ঘটনায় বিভিন্ন জেলা থেকে দলের অনেক নেতা, কর্মী বীতশ্রদ্ধ হয়ে দলকে চিঠি লিখে জানিয়েছেন । পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চিন্তায় পড়ে গিয়েছে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ দলের শীর্ষ নেতারা ।
এইরকম ঘটনা কোনও এক জায়গায় বিচ্ছিন্নভাবে ঘটেছে তা নয় । নদীয়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ রাজ্যের অন্যান্য জেলাতেও তা ঘটেছে । এই পরিস্থিতিতে দলের রাজ্য কমিটির কয়েকজন সদস্য চিঠি লিখে শীর্ষ নেতৃত্বকে নদীয়ার রমা বিশ্বাস এবং পুরুলিয়ার প্রদীপ রায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন । আর তাতেই নড়েচড়ে বসেছেন আলিমুদ্দিনের শীর্ষ নেতারা । এই দু’‌জন নেতাই প্রকাশ্যে বাম এবং বিজেপির বোঝাপড়াকে সমর্থন জানিয়ে নানা জায়গায় বিবৃতি দিয়েছেন বলে অভিযোগ । যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক । অথচ,দলের শীর্ষ নেতারা পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে বিজেপিকে বড় বিপদ বলে মন্তব্য করছেন । এ নিয়ে সিপিএমের অন্দরে জোর বাতবিতণ্ডা শুরু হয়েছে ।
এমনিতেই দলের ৬০ হাজার নেতা, কর্মী দলের সদস্যপদ পুনর্নবীকরণ করাননি । তার ওপর ২২তম পার্টি কংগ্রেসে গৃহীত সিদ্ধান্তও এখন মানা হচ্ছে না । ফলে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে বলে মনে করছে দল । দলের গৃহীত লাইন হল কংগ্রেস ও বিজেপিকে ঠেকাতে হবে । সেখানে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে না পারায় বিজেপিকে সমর্থন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে । আবার যেখানে প্রার্থী দেওয়া সম্ভবও হয়েছে সেখানেও তলে তলে বোঝাপড়া হয়েছে সিপিএম বিজেপির মধ্যে । তাহলে পার্টি কংগ্রেসে কেন কংগ্রেসের সঙ্গে যাওয়ার কথা মানা হল না তাই নিয়েও এখন উঠেছে প্রশ্ন । প্রতিকূল পরিস্থিতি তৈরি হওয়ায় ক্ষোভ আছড়ে পড়েছে আলিমুদ্দিনে । এই পরিস্থিতিতে শরিক দলের নেতারাও এখন বড় শরিককে একহাত নিতে প্রস্তুত । এই নিয়ে অবশ্য মুখ খুলতে চান নি সিপিএমের শীর্ষ নেতারা ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top