News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টিতেই তছনছ আঙ্কারার মামাক জেলা
Image

বৃষ্টিতেই তছনছ আঙ্কারার মামাক জেলা

আঙ্কারা (টার্কি), ৬ মে (হি.স.) : মাত্র নয় মিনিটের বৃষ্টিতেই তছনছ হয়ে গেল গোটা এলাকা। জলের তোড়ে ভেসে গেল রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশিরভাগ গাড়ি। ঘটনাটি ঘটেছে টার্কির আঙ্কারার মামাক জেলার। পূর্বাভাস অনুসারে, স্থানীয় সময় শনিবার বিকেলে তিন ঘণ্টা বৃষ্টি হওয়ার কথা ছিল। তবে তিন ঘণ্টার পরিবর্তে বৃষ্টি হল মাত্র ন’মিনিট। কিন্তু, তাতেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হল এলাকায়।
জলের তোড়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা গাড়ি ও ট্রাকগুলি ভেসে যায়। জলের হাত থেকে বাঁচতে অনেকেই গাড়ির বনেটের উপর উঠে পড়েন। কিন্তু জলের তোড়ে গাড়ির সঙ্গে সঙ্গে তারাও ভেসে যান।
বন্যা পরিস্থিতির তৈরি হওয়ায় ব্যবসার প্রচুর ক্ষতি হয়েছে। আহত হয়েছেন চার জন। প্রায় ১৬০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। আঙ্কারার মেয়র মুস্তাফা টুনা বলেন, “এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আগে কখনও দেখিনি।”

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top