News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর কাশ্মীরের বাকরুদ্ধকর ঘটনা, কাকা-ভাইপোকে গুলি করে হত্যা করল সন্ত্রাসবাদীরা
Image

উত্তর কাশ্মীরের বাকরুদ্ধকর ঘটনা, কাকা-ভাইপোকে গুলি করে হত্যা করল সন্ত্রাসবাদীরা

শ্রীনগর, ৫ মে (হি.স.): উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় বছর ৪৫-এর এক ব্যক্তি ও তাঁর ভাইপোকে গুলি করে হত্যা করল সন্দেহভাজন সন্ত্রাসবাদীরা| শনিবার জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, বান্দিপোরা জেলার হাজিন টাউনের শাহগুন্দ এলাকায় গুলাম হাসান দার ওরফে হাসান রাস্সা (৪৫) নামে এক ব্যক্তি ও তাঁর ভাইপো বশির আহমেদ দার (২৬)-কে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা| মৃত হাসান ও তাঁর ভাইপো বশির-এর বাড়ি গুলশান মোহাল্লা এলাকায়|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে গুলশান মোহাল্লা এলাকায় গুলাম হাসান-এর বাড়িতে হানা দেয় সন্দেহভাজন সন্ত্রাসবাদীরা| রাতের অন্ধকারে গুলাম হাসান ও তাঁর ভাইপো বশিরকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসবাদীরা| দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর শনিবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ শাহাগুন্দ এলাকায়, রহিম দার মোহাল্লা গ্রাম সংলগ্ন মসজিদের সন্নিকটে গুলাম হাসান ও তাঁর ভাইপোর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা| তত্ক্ষণাত্ খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ স্টেশনে| থানা থেকে পুলিশ এসে গুলাম হাসান ও তাঁর ভাইপোর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে|
পুলিশ সূত্রের খবর, বছর ৪৫-এর গুলাম হাসান পেশায় গাড়ির চালক| কী কারণে হত্যা করা হল গুলাম হাসান ও তাঁর ভাইপোকে তা তদন্ত করে দেখছে পুলিশ| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এই ঘটনার নেপথ্যে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top