News Flash

  • Home
  • Uncategorized
  • বিচারবিভাগীয় আধিকারিকদের কনক্ল্যাভ কাল
Image

বিচারবিভাগীয় আধিকারিকদের কনক্ল্যাভ কাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ আগামী রবিবার রাজ্যের বিচার বিভাগীয় আধিকারীকদের পঞ্চম রাজ্য কনক্ল্যাভ অনুষ্ঠিত হবে৷ কনক্ল্যাভে রাজ্যের বিচার ব্যবস্থায় চলমান সমস্যাদি নিয়ে আলোচনা এবং মতবিনিময় হবে৷ রাজ্যের উচ্চ আদালতের রেজিস্টার এসজি চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, এই পঞ্চম কনক্ল্যাভ বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ এই কনক্ল্যাভের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাছাড়া উদ্বোধীনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি৷ তিনি জানান, রাজ্যের বিভিন্ন স্তরের আদালতগুলিতে ক্রমবর্ধমান মামলার বহর, মামলা পরিচালনায় অব্যবস্থা, মামলার নিষ্পত্তির দীর্ঘসূত্রিতা এবং মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পন্থা পদ্ধতি নিয়ে কনক্ল্যাভে আলোচনা হবে৷ বিচারবিভাগীয় আধিকারীকদের সামনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জগুলিও আলোচনায় স্থান পাবে৷ রাজ্যে বিভিন্ন ফৌজদারি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সাজা প্রদানের হার তুলনায় নিতান্তই কম৷ ফলে, আগামী কনক্ল্যাভে মানুষকে দ্রুত উপযুক্ত বিচার পাইয়ে দেবার ক্ষেত্রে খামতিগুলি চিহ্ণিত করে উপযুক্ত স্তরে সম্ভাব্য সমাধনসূত্র নিয়ে যাওয়া হবে বলে অনুমান করা হচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top