News Flash

  • Home
  • Uncategorized
  • সিম পেতে আর আধারকার্ড বাধ্যতামূলক নয়, নোটিশ কেন্দ্রের

সিম পেতে আর আধারকার্ড বাধ্যতামূলক নয়, নোটিশ কেন্দ্রের

নয়াদিল্লি, ২ মে (হি.স.) : নতুন সিম পেতে আর আধারকার্ড বাধ্যতামূলক নয়, টেলিকম সংস্থাকে কেন্দ্রের নোটিশে এবার মুক্ত হতে চলেছে সিম কার্ড। নির্দেশিকায় বলা হয়েছে, আধারের বদলে অন্যান্য পরিচয়পত্র জমা দিলেও টেলিকম সংস্থাগুলো সিমকার্ড দিতে বাধ্য থাকবে। বর্তমানে কোনও টেলিকম সংস্থার থেকে নতুন সিম নিতে গেলে গ্রাহককে বাধ্যতামূলকভাবে আধার কার্ড দেখাতে হত। কিন্তু কেন্দ্র এক নোটিস জারি করে জানিয়ে দিয়েছে, এখন থেকে আর গ্রাহককে নতুন সিম পেতে গেলে আধার কার্ড দেখাতে হবে না সংশ্লিষ্ট সংস্থাকে। তার জায়গায় বিকল্প হিসেবে সেই গ্রাহক তাঁর ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড এগুলো দেখাতে পারে।মঙ্গলবার কেন্দ্রের এই নির্দেশিকা জারির পর কিন্তু মোবাইল ফোন ব্যবহারে ক্ষেত্রে আধার নির্ভরতা অনেকটাই কমে গেল।

এর আগে বিষয়টি নিয়ে সুপ্রিমকোর্টও নির্দেশ জারি করেছিল। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। অভিযোগ উঠেছিল, শীর্ষ আদালতের নির্দেশ অগ্রাহ্য করে বেশ কয়েকটা টেলিকম সংস্থা আধার কার্ড ছাড়া সিম কার্ড দিতে রাজি হচ্ছে না। কিন্তু দেশের অনেকে তো এখনও আধার কার্ড হাতেই পাননি। সিম কার্ড পাওয়ার জন্য আধারের বদলে কোন কোন পরিচয় পত্র গ্রাহ্য হবে, তাও স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র। তালিকায় রয়েছে ভোটার কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স।

প্রসঙ্গত, কেন্দ্রের তরফে নোটিশ জারি করে বলা হয়েছিল, আধার কার্ড না দেখালে নতুন সিম পাবে না গ্রাহক। এরফলে বহু গ্রাহকই সমস্যায় পড়ছিলেন। ভারতীয় গ্রাহকদের জন্যে সমস্যাটা এতটা জটিল নয়, যতটা সমস্যায় প্রবাসী ভারতীয় বা বিদেশী পর্যটকদের পড়তে হচ্ছিল।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top