News Flash

  • Home
  • Uncategorized
  • দীর্ঘ ছ’মাসের অপেক্ষার অবসান, পুন্যার্থীদের জন্য খুলে দেওয়া হল বদ্রীনাথ মন্দিরের প্রবেশদ্বার
Image

দীর্ঘ ছ’মাসের অপেক্ষার অবসান, পুন্যার্থীদের জন্য খুলে দেওয়া হল বদ্রীনাথ মন্দিরের প্রবেশদ্বার

বদ্রীনাথ (চামোলি), ৩০ এপ্রিল (হি.স.): দীর্ঘ ছ’মাসের অপেক্ষার অবসান| বুদ্ধ পূর্ণিমার পুর্ন্যলগ্নে অর্থাত্ সোমবার থেকে পুন্যার্থীদের জন্য খুলে দেওয়া হল বদ্রীনাথ মন্দিরের প্রবেশদ্বার| বৈদিক মন্ত্রোচারণ, বিধি বিধান এবং পূর্জাচর্নার পর সোমবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে বদ্রীনাথ মন্দিরের প্রবেশদ্বার| সোমবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ বদ্রীনাথ মন্দিরের প্রবেশদ্বার ভক্তদের জন্য উন্মুক্ত হওয়ার প্রাক্কালে বদ্রীনাথ মন্দির ফুল দিয়ে সাজানো হয়| অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠেছিল বদ্রীনাথ মন্দির| মন্দির চত্বরে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্তরা|
সোমবার ভোররাত তিনটে থেকে ৩.৩০ মিনিটের মধ্যে রাজ্যপাল কৃষ্ণ কান্ত পাল সহ বিশিষ্ট ব্যক্তিদের ভিআইপি গেট দিয়ে প্রবেশ করানো হয়| এরপর ৩.৪৫ মিনিট নাগাদ রাওয়াল ও ধর্মাধিকারীরা বদ্রীনাথ মন্দিরের দক্ষিণ দ্বার থেকে মন্দিরের ভিতরে প্রবেশ করেন| তারপর ভোর ৪.৩০ মিনিট নাগাদ ভক্তদের জন্য খুলে দেওয়া হয় বদ্রীনাথ মন্দিরের প্রবেশদ্বার| সোমবার ভগবান বদ্রীনাথের শুধুমাত্র নির্বাণ দর্শন করতে পারবেন ভক্তরা| এই দিন বিশেষ পুজোও হয় না| শুধুমাত্র সন্ধ্যা আরতি হয়|
রবিবারই ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে কেদারনাথ মন্দিরের প্রবেশদ্বার, তার আগে চলতি মাসের ১৮ তারিখ যথাক্রমে যমুনোত্রী এবং গঙ্গোত্রী মন্দিরের প্রবেশদ্বার উন্মুক্ত করে দেওয়া হয়েছে পুন্যার্থীদের জন্য| অবশেষে সোমবার ভোরে বদ্রীনাথ মন্দিরের প্রবেশদ্বার উন্মুক্ত করে দেওয়া হয়েছে ভক্তদের জন্য| একই সঙ্গে শুরু হয়ে গেল বার্ষিক চারধাম যাত্রা|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top