News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতির নিন্দায় মুখোর বিজেপি
Image

কংগ্রেসের এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতির নিন্দায় মুখোর বিজেপি

বেঙ্গালুরু, ২৮ এপ্রিল (হি.স.) : কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপির জনমুখী উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে ভোটারদের নিজেদের দিকে টানার জন্য এবার এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিল কংগ্রেস। সদ্য প্রকাশিত নিজেদের নির্বাচনী ইস্তেহারে কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে যে ভোটে জিতলেন আগামী পাঁচ বছরে দক্ষিণের এই রাজ্যে এক কোটি কর্মসংস্থান তৈরি করবে তারা। আর এর পরেই বিজেপি বনাম কংগ্রেসের রাজনৈতিক তরজা চরমে উঠেছে।
কংগ্রেসের এই এক কোটি কর্মসংস্থানকে মিথ্যা বলে কটাক্ষ করেছে বিজেপি। এই প্রসঙ্গে বিজেপি নেতা প্রকাশ জাভরেকর জানিয়েছেন, ‘কংগ্রেসের ইস্তেহার মিথ্যাতে ভরা। পুরোটাই ভুয়ো। এর কোনও দর্শন এবং অভিমুখ নেই। তারা (কংগ্রেস) গত পাঁচ বছরে কি করেছে সেই হিসেবই দিতে পারছে না। বিগত পাঁচ বছর ধরে তারা ক্ষমতায় ছিল। কিন্তু কিছুই করেনি। রাজ্যে অপরাধের সংখ্যা বেড়েছে, আত্মহত্যা, শিশুমৃত্যু বেড়েছে। লোকায়ুক্তকে শক্তিশালী করার বদলে তারা দুর্বল করে দিয়েছে। লোকায়ুক্তের সমস্ত ক্ষমতায় ছিনিয়ে নিয়েছে তারা।’ বিজেপির আরও এক নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী অনন্ত কুমার কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে জানিয়েছেন, ‘২০১৩ সালের ইস্তেহারে করা প্রতিশ্রুতির পঞ্চাশ শতাংশও যে তারা (কংগ্রেস) পূরণ করতে পারেনি সেটাই আরও একবার প্রমাণিত হল।’ রাজ্যের বেহাল পরিস্থিতির কথা তুলে ধরে অনন্ত কুমার জানিয়েছেন, ২০০০-এর বেশি কৃষক আত্মঘাতী হয়েছে। গোটা রাজ্য দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। রাজ্যজুড়ে বালি মাফিয়া, পিডব্লিউডি মাফিয়া, খনি মাফিয়াদের দাপট বেড়ে গিয়েছে।
উল্লেখ্য, ইস্তেহারে কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে, প্রতি বছর ১৫ থেকে ২০ লক্ষ কর্মসংস্থান তৈরি করা হবে। পর্যটনে ৬৫ লক্ষ কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা ইস্তেহারে রাখা হয়েছে। ৫০ শয্যার আয়ূষ হাসপাতাল গড়ে তোলা হবে। রাজ্যে শিশুদের অপুষ্টি দূর করা হবে। সেচের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করা হবে। এই ইস্তেহারকে রাহুল গান্ধী জনগণের কণ্ঠ হিসেবে চিহ্নিত করেছেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top