News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিমকোর্টের বিচারপতি হতে চলেছেন ইন্দু মলহোত্রা, শুক্রবার শপথগ্রহণ

সুপ্রিমকোর্টের বিচারপতি হতে চলেছেন ইন্দু মলহোত্রা, শুক্রবার শপথগ্রহণ

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.) : প্রথম মহিলা আইজীবী হিসেবে সুপ্রিমকোর্টের বিচারপতি হতে চলেছেন ইন্দু মলহোত্রা। সুপ্রিমকোর্টের কলেজিয়ামের সুপারিশের ভিত্তিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রক। শুক্রবার ইন্দু মলহোত্রার শপথগ্রহণ।
প্রথম মহিলা হিসেবে সরাসরি সুপ্রিমকোর্টের বিচারপতি পদে নিয়োগ হলেন ইন্দু মলহোত্রা। তিনি সুপ্রিমকোর্টের সপ্তম মহিলা । বর্তমানে শীর্ষ আদালতে দ্বিতীয় মহিলা বিচারপতি হলেন তিনি। অন্য আর একজন হলেন বিচারপতি আর ভানুমতী। ইন্দু মলহোত্রাকে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের সুপারিশ করেছিল শীর্ষ আদালতের কলেজিয়াম। সেই সুপারিশে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রক। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি কেএম জোসেফের নামও সুপারিশ করেছিল কলেজিয়াম। ইন্দুকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলেও তা ঝুলেই ছিল। শেষমেশ শীর্ষ আদালতের বিচারপতি হতে চলেছেন তিনি। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথগ্রহণ করবেন ইন্দু মলহোত্রা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top