News Flash

  • Home
  • Uncategorized
  • বিমান সংস্থার গাফিলতিতে উড়ান দেরি বা বাতিল হলে ক্ষতিপূরণ দেবে বিমান সংস্থা
Image

বিমান সংস্থার গাফিলতিতে উড়ান দেরি বা বাতিল হলে ক্ষতিপূরণ দেবে বিমান সংস্থা

নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.) : বিমান সংস্থার গাফিলতির জন্য যদি দেরি বা এজন্য কোনও যাত্রীর কানেক্টিং বিমান ধরতে না পারলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিমান সংস্থাকে ক্ষতিপূরণ দিতে হবে৷ বিমান নিয়ামক সংস্থা ডিজিসিএ যাত্রীদের এই ধরণের সমস্যার কথা মাথায় রেখে এই প্রস্তাব তৈরি করেছে৷ এতে আকাশপথের যাত্রীদের অধিকার এবং বিমানসংস্থাগুলির দায়িত্ব লিপিবদ্ধ করা হয়েছে৷ বিমান নিয়ন্ত্রক ডিজিসিএর বক্তব্য এয়ারলাইন্সের দেরির কারণে যাত্রীদের কানেক্টিং বিমান না ধরতে পারার মত ঘটনা প্রায়ই ঘটে থাকে৷ এ উপর কড়া নিষেধ আনা জরুরি হয়ে পড়েছে৷
ডিজিসি-র প্রস্তাবে রয়েছে বিমানসংস্থাগুলিকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে৷ সিভিল এভিয়েশন ডিরেক্টরেট এই প্রথম এতবড় মাত্রার জরিমানার কথা বলেছে৷ শুধু কানেক্টিং বিমান মিস করা যাত্রীরাই নন, এই ক্ষতিপূরণ তিনিও পাবেন যিনি বিমান বাতিল হওয়ার কারণে তাঁর অন বোর্ড বিমানটি ধরতে পারবেন না৷ নতুন আদেশ অনুযায়ী যদি কোনও প্যাসেঞ্জার টিকিট কাটার পরেও উড়ানে বসতে পারলেন না বা বসতে দেওয়া হল না সেক্ষেত্রে এয়ারলাইন্স সংস্থা ওই যাত্রীকে ৫০০০ টাকা জরিমানা দেবে৷
যদিও এই প্রস্তাবের বিরোধিতা করেছে ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স ও সংগঠনের বাইরের বেশ কিছু বিমান কোম্পানিগুলি৷ ভিস্তারা, এয়ার এশিয়া ইন্ডিয়া ডিজিসিএর এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে৷ তাদের বক্তব্য, এই ঘটনা গুলির জন্য কেবল তাদের কোম্পানি দায়ী থাকে না৷ এদিকে ইন্ডিগো, জেট এয়ারওয়েজ, স্পাইসজেট ও গোএয়ার জরিমানা না দেওয়ার নিয়মকেই জারি রাখার কথা জানিয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top