News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের নিরাপত্তার স্বার্থে ডিফেন্স প্ল্যানিং কমিটি গড়ার পরিকল্পনা
Image

দেশের নিরাপত্তার স্বার্থে ডিফেন্স প্ল্যানিং কমিটি গড়ার পরিকল্পনা

নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.) : দেশের নিরাপত্তা আরও দৃঢ় করার জন্য একটি ডিফেন্স প্ল্যানিং কমিটি গড়ার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল এটি পর্যালোচনা করবেন৷ এজন্য ক্ষমতা উন্নয়ন পরিকল্পনা ও গাইডলাইন, আত্মরক্ষার উপাদানগুলি খতিয়ে দেখা হচ্ছে৷ কমিটির তত্ত্বাবধানের রয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক৷
ভারতের সুরক্ষা সংক্রান্ত কূটনীতিতে এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে৷ বর্তমানে প্রতিবেশি রাষ্ট্রগুলি থেকেও প্রায়ই হুমকি দেওয়া হচ্ছে৷ সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বাজেটের সীমাবদ্ধতা অনুযায়ী, প্রয়োজনমত এটি আত্মরক্ষার উপাদান তৈরি করবে৷ এখনও পর্যন্ত এই ডিফেন্স প্ল্যানিং হার্ডওয়্যার তৈরির মধ্যেই সীমাবদ্ধ থাকবে৷
এই ডিসিপি বডির চেয়ারম্যান হবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ এছাড়া থাকবেন প্রতিরক্ষার তিন প্রধানসহ ডিফেন্স, এক্সপেনডিচার ও বিদেশ সচিবরা৷ এই কমিটি প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকে রিপোর্ট পেশ করবেন৷ অাগামী ২১ এপ্রিল জার্মানি থেকে ফিরছেন অজিত দোভাল৷ তারপরই তাঁর সঙ্গে বৈঠকে বসা হবে বলে জানানো হয়েছে৷ ভারত যে পারমাণবিক অস্ত্র ব্যবহারে সম্মত নয় তা স্পষ্ট করে জানিয়ে দিতে চায় ডিসিপি৷ দেশের পশ্চিম ও উত্তরের যে দুটি দেশ থেকে আক্রমণের আশঙ্কা রয়েছে, তাদের লক্ষ্য করেই এই বার্তা দিতে চাইছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top