News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি হামলার আশঙ্কা, লাল সতর্কতা জারি পঞ্জাবে
Image

জঙ্গি হামলার আশঙ্কা, লাল সতর্কতা জারি পঞ্জাবে

অমৃতসর ও পাঠানকোট, ১৯ এপ্রিল (হি.স.): জঙ্গি হামলার আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হল পঞ্জাব সীমান্ত জুড়ে| বিশেষ করে পঞ্জাবের পাঠানকোট জেলায় সতর্কতা বহু গুণ বাড়ানো হয়েছে| গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায়, দু’জন সন্দেহভাজন ব্যক্তি পাঠানকোট থেকে পঞ্জাবে প্রবেশ করেছে| গোয়েন্দাদের তরফে এই বার্তা পাওয়ার পরই পাঠানকোট সহ পঞ্জাবের বিভিন্ন জেলায় লাল সতর্কতা বাড়ানো হয়েছে| খবর পাওয়া যায় আইটিআই বিল্ডিংয়ে লুকিয়ে রয়েছে সন্দেহভাজনরা| এরপরই আইটিআই বিল্ডিং সহ সন্নিহিত এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়| আইজি বর্ডার জোন সুরীন্দর পাল সিং পরমার জানিয়েছেন, ‘দু’জন সন্দেহভাজন পাঠানকোট থেকে পঞ্জাবে প্রবেশ করেছে| কিন্তু, এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়| সত্য প্রকাশ্যে আসবে|’ পাঠানকোটে সন্দেহভাজন গতিবিধি প্রসঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেছেন, ‘আমরা সজাগ রয়েছি| ভয়ের কোনও কারণ নেই|’
প্রসঙ্গত, লিফট নেওয়ার অছিলায় গত রবিবার রাতে মাস্কিন আলি নামে এক ব্যক্তির মারুতি অল্টো গাড়ি থামায় সন্দেহভাজন এক ব্যক্তি| ওই গাড়িতে পরিজনদের সঙ্গে ছিলেন মাস্কিন, সন্দেহভাজন ওই ব্যক্তিকে জঙ্গি ভেবে গাড়ি থেকে নেমে পালান মাস্কিন ও তাঁর পরিবারের সদস্যরা| এই ঘটনা সম্পর্কে পঞ্জাব পুলিশকে অবহিত করেন মাস্কিন| এরপর থেকেই পঞ্জাব জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে| ইন্সপেক্টর জেনারেল বর্ডার জোন সুরীন্দর পাল সিং পরমার জানিয়েছেন, ‘গত তিন-চারদিন ধরে সন্দেহজনক গতিবিধি নজরে আসছে| এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়|’ সন্দেহজনক গতিবিধির জেরে বিভিন্ন চেক পোস্টে নজরদারি আরও বাড়ানো হয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top