News Flash

  • Home
  • Uncategorized
  • এনএলএফটি জঙ্গি গ্রেপ্তার
Image

এনএলএফটি জঙ্গি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ দীর্ঘ ১৪ বছর পর চৈত্র দেববর্মা (৩৫) নামের এক কুখ্যাত বৈরিকে গ্রেফতার করেছে পুলিশ৷ সে এনএলএফটি জঙ্গি গোষ্ঠীর নেতা ছিল৷ বুধবার রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, চৈত্র দেববর্মাকে তার প্রত্যন্ত গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে৷ সে পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত জঙ্গি নেতা৷ গোপন খবরের ভিত্তিতে তাকে নেপালটিলা থেকে পুলিশ গ্রেফতার করেছে জানানো হয়েছে৷ ধলাই জেলার মনু এলাকার গঙ্গাহরি পাড়ায় এই কুখ্যাত বৈরি চৈত্র দেববর্মার বাড়ি৷ ২০০৩ সালে টিএসআর জওয়ানদের অ্যাম্বুসের মুখে সে নেপালটিলা থেকে পালিয়ে যায়৷ তখন থেকে পুলিশের চোখে ধূলা দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল চৈত্র দেববর্মা৷ বহু গণহত্যার সাথে জড়িত ওই বৈরি৷ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত৷ এতদিন পর পুলিশ তাকে গ্রেফতার করতে সমর্থ হল৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top