নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ দীর্ঘ ১৪ বছর পর চৈত্র দেববর্মা (৩৫) নামের এক কুখ্যাত বৈরিকে গ্রেফতার করেছে পুলিশ৷ সে এনএলএফটি জঙ্গি গোষ্ঠীর নেতা ছিল৷ বুধবার রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, চৈত্র দেববর্মাকে তার প্রত্যন্ত গ্রাম থেকে গ্রেফতার করা
হয়েছে৷ সে পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত জঙ্গি নেতা৷ গোপন খবরের ভিত্তিতে তাকে নেপালটিলা থেকে পুলিশ গ্রেফতার করেছে জানানো হয়েছে৷ ধলাই জেলার মনু এলাকার গঙ্গাহরি পাড়ায় এই কুখ্যাত বৈরি চৈত্র দেববর্মার বাড়ি৷ ২০০৩ সালে টিএসআর জওয়ানদের অ্যাম্বুসের মুখে সে নেপালটিলা থেকে পালিয়ে যায়৷ তখন থেকে পুলিশের চোখে ধূলা দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল চৈত্র দেববর্মা৷ বহু গণহত্যার সাথে জড়িত ওই বৈরি৷ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত৷ এতদিন পর পুলিশ তাকে গ্রেফতার করতে সমর্থ হল৷

এনএলএফটি জঙ্গি গ্রেপ্তার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















