News Flash

  • Home
  • Uncategorized
  • ধীরে ধীরে নগদ সঙ্কট সমস্যার সমাধান হবে, আশ্বাস এসবিআই চেয়ারম্যানের
Image

ধীরে ধীরে নগদ সঙ্কট সমস্যার সমাধান হবে, আশ্বাস এসবিআই চেয়ারম্যানের

মুম্বই ও নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): আগামী সপ্তাহের মধ্যেই ধীরে ধীরে নগদ সঙ্কট সমস্যার সমাধান হবে| দেশবাসীকে আশ্বস্ত করলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র চেয়ারম্যান রজনিশ কুমার| মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসবিআই চেয়ারম্যান রজনিশ কুমার জানিয়েছেন, ‘আগামী সপ্তাহের মধ্যে ধীরে ধীরে সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাবে| এই ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য একটি ডিপার্টমেন্ট আছে| এই ধরনের ঘটনা এই প্রথম নয়| সিস্টেমে ৫০০ টাকার নোট বৃদ্ধির জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ইন্ডেন্ট দেওয়া হয়েছে|’ এসবিআই চেয়ারম্যান আরও জানিয়েছেন, ‘এটি একটি অস্থায়ী পরিস্থিতি| সমস্যা সমাধানের জন্য সঠিক নগদ ব্যবস্থাপনা বজায় রাখতে হবে|’
এদিকে, নগদ সঙ্কট সমস্যার সমাধান প্রসঙ্গে অর্থমন্ত্রকের ডেপুটি সেক্রেটারি এস সি গর্গ জানিয়েছেন, ‘আমরা প্রতিদিন প্রায় ৫০০ কোটি ৫০০ টাকার নোট মুদ্রণ করি| মুদ্রণ আরও পাঁচগুণ বাড়াতে পদক্ষেপ নিয়েছি আমরা| আগামী কয়েকদিনের মধ্যে, প্রতিদিন ২৫০০ কোটি ৫০০ টাকার নোট মুদ্রণ করা হবে| এক মাসের মধ্যে সরবরাহ করা হবে, ৭০,০০০-৭৫,০০০ কোটি টাকা|’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top