News Flash

  • Home
  • Uncategorized
  • আমাদের দেশের মুসলিম সম্প্রদায় রাম মন্দির ধ্বংস করেনি : মোহন ভগবত
Image

আমাদের দেশের মুসলিম সম্প্রদায় রাম মন্দির ধ্বংস করেনি : মোহন ভগবত

মুম্বই, ১৬ এপ্রিল (হি.স.) : আমাদের দেশের মুসলিম সম্প্রদায় রাম মন্দির ধ্বংস করেনি| কারণ ভারতীয় নাগরিকরা এই নিম্নমানের কাজ কখনই করতে পারে না| এমনটাই মনে করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ(আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভগবত |
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ(আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভগবত বলেছেন, ‘যদি আমাদের দেশে পুনরায় রামমন্দির নির্মান না হয়, তাহলে আমাদের সংস্কৃতি সমূলে বিনাশ হয়ে যাবে’| রবিবার মুম্বাইয়ের পালঘর জেলার দহানুতে অনুষ্ঠিত হিন্দু মহাসম্মেলনে যোগ দিয়ে একথা বলেছেন সরসঙ্ঘচালক | এদিন আরএসএস প্রধান জানিয়েছেন, আমাদের দেশের মুসলিম সম্প্রদায় রাম মন্দির ধ্বংস করেনি| কারণ ভারতীয় নাগরিকরা এই নিম্নমানের কাজ কখনই করতে পারে না| ভারতীয়দের মনোবল ভাঙ্গার জন্য বিদেশী শক্তি ভারতে এসে রামমন্দির ধ্বংস করেছে|
তিনি আরও বলেন, আজ আমরা স্বাধীন হয়েছি| সেই কারণে যে মন্দির ধ্বংস করা হয়েছিল আজ আমাদের ফের সেই রাম মন্দির নির্মাণের স্বাধীনতা রয়েছে| তিনি এদিন জানিয়েছেন, রামমন্দির শুধু মাত্র একটি মন্দির নয়| রাম মন্দির আমাদের দেশের মানুষের পরিচয় | তিনি বলেন, রামমন্দির এবং বাবরি মসজিদ বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে|
এদিন তিনি বিরোধীদের নিশানা করে সম্প্রতি দেশের বেশ কিছু জায়গার হিংসার বাতাবরণের জন্য তাদের দায়ী করেছেন| তিনি জানিয়েছেন, যে রাজনৈতিক দলগুলোর দোকান বন্ধ (অর্থাৎ, যারা নির্বাচনে হেরে গিয়েছে) হয়ে গিয়েছে, তারাই এখন জাতিগত ভেদ নিয়ে দেশের মানুষকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন|-

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top