নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ কেন্দ্রের মতো রাজ্যেও বিজেপি সরকার আসার ফলে রাজধানী আগরতলা থেকে বেশ কিছু দূরপাল্লার ট্রেন চালু হয়েছে৷ কিন্তু আগরতলা – গুয়াহাটি রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ার তৈরি হয়েছে অনেক সমস্যা৷ আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত ট্রেন চলাচল
করত৷ কিন্তু বর্তমানে সেই পরিষেবা বন্ধ হয়ে গেছে৷ যার দরুণ নিত্যযাত্রীদের বিশেষ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে৷ এ বিষয়ে পরিবহণমন্ত্রী প্রাণজিৎ সিংহরায়কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, গোটা বিষয় নিয়ে তিনি অবগত৷ এই সমস্যার দরুন সিংহভাগ গুয়াহাটি যাত্রীদের সরাসরি না গিয়ে দুরপাল্লার এক্সপ্রেস ট্রেন ধরতে হচ্ছে৷ আগরতলা – শিলচর বাদ দিলে সপ্তাহে তিনদিন কোনও দূরপাল্লার ট্রেন চলে না৷ তিনি জানান, চিকিৎসাজনিত কারণে তিনি বর্তমানে বহিঃরাজ্যে অবস্থান করছেন৷ রাজ্যে ফিরলেই তিনি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন৷ উত্তর পূর্ব সীমান্ত রেলের এক আধিকারিক জানিয়েছেন, শুরু থেকেই দাবি ছিল প্রতিদিন গুয়াহাটির সঙ্গে একটি দূরপাল্লার ট্রেনের৷ এখন এ বিষয়ে প্রয়াস শুরু হয়েছে৷
আগরতলা- গুয়াহাটি রুটে ফের শুরু হচ্ছে ট্রেন চলাচল
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















