News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর সঙ্গেই গোটা দিনের অনশনে সামিল বিজেপির সব সাংসদরা
Image

প্রধানমন্ত্রীর সঙ্গেই গোটা দিনের অনশনে সামিল বিজেপির সব সাংসদরা

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): বাজেট অধিবেশন চলাকালীন সংসদে পুরোপুরি অচলাবস্থা চলায় প্রতিবাদে বৃহস্পতিবার অনশন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সঙ্গে আছেন বিজেপির সাংসদরাও৷ তবে প্রত্যেকে নিজের নিজের কেন্দ্রে অনশন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ একই ইস্যুতে কর্নাটকের হুবলিতে আজ অনশন পালন করছেন বিজেপি সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ।
বিজেপির অভিযোগ, কংগ্রেসের অগণতান্ত্রিক কার্যকলাপেই বাজেট অধিবেশন ধুয়ে মুছে গিয়েছে| মোদী অনশনের পাশাপাশিই সরকারি কাজকর্ম স্বাভাবিক গতিতেই চালিয়ে যাচ্ছেন |আজ তামিলনাড়ুর মহাবলিপুরমের ‘ডিফেন্স এক্সপো ২০১৮’ তেও অংশগ্রহন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে রোজ যেমন লোকজনের সঙ্গে দেখা করেন তিনি, ফাইলপত্রে সই করেন তা অনশনের সঙ্গেই চলছে সবই ।
একই ইস্যুতে কর্নাটকের হুবলিতে অনশন পালন করছেন বিজেপি সভাপতি অমিত শাহ। যদিও বিরোধী দল কংগ্রেস এই অনশনকে বিজেপির নাটক বলে জানিয়েছে। মোদী এদিন বলেন, ”একদিনও সংসদ সচল হতে দেয়নি ওরা। গণতন্ত্রকে হত্যা করেছে। অনশনে বসে বিশ্বের সামনে ওদের অপরাধ ফাঁস করব। অনশন করলেও আমার কাজে ব্যাঘাত হবে না।”
প্রধানমন্ত্রীর সঙ্গেই গোটা দিনের এই অনশনে সামিল হচ্ছেন বিজেপির সব সাংসদরা। তবে একসঙ্গে নয়, নিজের নিজের কেন্দ্রে চলছে তাঁদের অনশন। সংসদের কাজকর্ম স্তব্ধ করে বিরোধীরা যে দেশের উন্নয়ন স্তব্ধ করার চেষ্টা করছে তা এভাবে দেশের মানুষকে অবগত করানোই তাদের উদ্দেশ্য বলে দাবি করেছে তারা।
অন্যদিকে বিজেপির এই অনশনকে ‘নাটক’ বলে অ্যাখ্যা দিয়েছে কংগ্রেস৷ এ দিন দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ”এটা অনশন নয়, লোক দেখানো। এসএসসি ও সিবিএসসি-র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর পরীক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে অনশন করুন প্রধানমন্ত্রী। দলিতদের কাছে ক্ষমা চান।” কংগ্রেসের অভিযোগ, বিজেপি ও তার সহযোগী দলগুলিই বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে সংসদে কাজকর্ম হতে দেয়নি। সংসদের ২৫০ ঘণ্টা বিজেপি নিজে নষ্ট করে এখন তারা আবার অনশনে বসছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top