News Flash

  • Home
  • Uncategorized
  • চ্যাম্পিয়নস লিগে ড্র করেও সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ
Image

চ্যাম্পিয়নস লিগে ড্র করেও সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

মিউনিখ, ১২ এপ্রিল (হি.স.) : চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ড্র করেও সেমিফাইনালে পৌঁছে গেল বায়ার্ন মিউনিখ৷ প্রথম লেগে সেভিয়াকে তাদের ঘরের মাঠে ২-১ হারিয়েছিল বার্য়ান মিউনিখ৷ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ঘরের মাঠে কোন গোল করতে পারেনি বেভারিয়ানসরা৷ গোল শূন্য অবস্থায় ম্যাচটি হলে দুই লেগের গোলস্কোর মিলিয়ে ২-১ ব্যবধানে এই মরশুমের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে যায় বার্য়ান৷
বায়ার্নের মাঠে ফিরতি লেগের লড়াইয়ে দু’দলই প্রথম থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে৷ ম্যাচের পঞ্চম মিনিটেই দারুণ সুযোগ তৈরি করে বায়ার্ন৷ কিন্তু বায়ার্নের ডাচ ফুটবলার আর্গেন রবেনের শট গোল পোস্টের অনেকটা উপর যায়৷ তিন মিনিট পরে আবার সুযোগ পায় বায়ার্ন৷ কিন্তু এবারেও দলকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে ব্যার্থ থাকেন রবার্ট লিওনেস্কি৷ গোলের লক্ষ্যে সেভিয়া একেবারেই চেষ্টা করেননি তা নয়৷ প্রথম লেগে পিছিয়ে থাকার কারণে সেমিফাইনালের বৃহস্পতিবার সেভিয়ার আক্রমণে যথেষ্ঠ ছিল৷ ২৬ মিনিটে গোলের কাছাকাছি পৌঁছেও বল বায়ার্নের জালে জড়াতে ব্যার্থ হন ফ্রাঙ্কো ভাসকেজ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top