News Flash

  • Home
  • Uncategorized
  • বার্সিলোনাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রোমা
Image

বার্সিলোনাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রোমা

বার্সিলোনা, ১১ এপ্রিল (হি.স.) : ইউরোপার সেরার লড়াইয়ে হেভিওয়েট বার্সিলোনাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠল রোমা৷ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের লড়াইয়ে মেসি-সুয়ারেজদের ৩-০ গোলে হারিয়ে কোস্তাসেরা সেমিফাইনালে উঠল৷ দলের হয়ে গোল করেন জেকো, দি রোসি ও কোস্তাস৷ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রোমাকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল বার্সিলোনা৷ তাই সেমিফাইনালে যেতে ইতালির এই ক্লাবকে বার্সিলোনাকে শুধু হারালেই হত না, রাখতে হবে বড় ব্যবধান৷ একপ্রকার অসাধ্য সাধন করে মেসিদের চ্যাম্পিয়নস লিগের লড়াই থেকে ছিটকে দিয়ে সেমিফাইনালে পৌঁছাল রোমা৷

প্রথম লেগে বড় ব্যবধানে হারা রোমাকে শেষ চারের অবিশ্বাস্য লড়াইয়ে মুখেছিল। রোমের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে দানিয়েলে দে রস্সির রক্ষণের উপর দিয়ে বাড়ানো বল বার্সিলোনা জালে বল পাঠান জোকো।

এগিয়ে যাওয়ার পর আক্রমণাত্মক হয়ে উঠে রোমা। একের পর এক আক্রমণে তারা কোণঠাসা করে ফেলে বার্সিলোনাকে। ম্যাচের ৫৮তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন দে রস্সি। ম্যাচের ৮২তম মিনিটে দারুণ কোণাকুনি হেডে স্কোরলাইন ৩-০ করে ফেলেন গ্রিক ডিফেন্ডার কোস্তাস মানোলাস।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top