নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৪ এপ্রিল৷৷ উত্তরের বিভিন্ন বিদ্যালয়গুলি হয়ে উঠেছে দুর্নীতি আখড়া৷ কদমতলার কবিগুরু জেবি সুকলে মিড-ডে-মিল নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে৷ বাম আমলের হগবমার্কা শিক্ষকের গাফিলতিতে বিদ্যালয়ের পঠন পাঠন উঠে গেছে লাঠে৷ এমন কি বিদ্যালয়ের মিড-ডে-মিলেও চলছে দুর্নীতি৷ স্থানীয় জনগণের অভিযোগ শিক্ষকরা সময়মত বিদ্যালয়ে আসেন না৷ মিড ডে মিলে ছাত্র ছাত্রীদের খাওয়ানো হচ্ছে পচা সব্জির তরকারি৷ রাধুনী শিখা নাথের সাথে কথা বলে জানা গিয়েছে তাঁর স্বামী নাকি কদমতলা বাজারের বিশিষ্ট সব্জি ব্যবসায়ী করুনাময় নাথ৷ তিনি বাজারে যে সব্জি বিক্রয় হয় না সেই সব্জিগুলি পাঠিয়ে দেন বিদ্যালয়ের মিড-ডে-মিলের জন্য৷ বিদ্যালয়ে শিক্ষক হলেন দুই জন সঞ্জয় কান্তি নাথ ও জিতেন্দ্র দাস৷ একজন শিক্ষক নাকি সব সময় ট্রেনিংএ থাকেন৷ আর শিক্ষা দান করছেন একজনই৷ ১ম,২য়,৩য় একটি কক্ষে এবং ৪থ ও ৫ম শ্রেণীর ছাত্রছাত্রীরা আরেকটি কক্ষে একসাথে বসে পড়াশোনা করে৷ বিদ্যালয়ের ইনচার্জ জিতেন্দ্র দাস আমতা আমতা করে বলেন মিড-ডে-মিলে নাকি এমন সব্জি আর কোন দিন আসে নাই আজকেই নাকি প্রথম হয়েছে৷ পঠন পাঠনেপ ব্যাপারেও বিশেষ কিছু বলতে চাইলেন না ইনচার্জ জিতেন্দ্র দাস৷ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা মোট ৪৫ জন৷ এখন দেখার এই বিষয়গুলিতে দপ্তরের পদস্থ আধিকারীকদের দৃষ্টি পড়ে কি না৷

মিড-ডে-মিল নিয়ে কদমতলায় ব্যাপক অনিয়ম, অবিক্রিত সব্জি দিয়ে খাবার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















