News Flash

  • Home
  • Uncategorized
  • মিড-ডে-মিল নিয়ে কদমতলায় ব্যাপক অনিয়ম, অবিক্রিত সব্জি দিয়ে খাবার
Image

মিড-ডে-মিল নিয়ে কদমতলায় ব্যাপক অনিয়ম, অবিক্রিত সব্জি দিয়ে খাবার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৪ এপ্রিল৷৷ উত্তরের বিভিন্ন বিদ্যালয়গুলি হয়ে উঠেছে দুর্নীতি আখড়া৷ কদমতলার কবিগুরু জেবি সুকলে মিড-ডে-মিল নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে৷ বাম আমলের হগবমার্কা শিক্ষকের গাফিলতিতে বিদ্যালয়ের পঠন পাঠন উঠে গেছে লাঠে৷ এমন কি বিদ্যালয়ের মিড-ডে-মিলেও চলছে দুর্নীতি৷ স্থানীয় জনগণের অভিযোগ শিক্ষকরা সময়মত বিদ্যালয়ে আসেন না৷ মিড ডে মিলে ছাত্র ছাত্রীদের খাওয়ানো হচ্ছে পচা সব্জির তরকারি৷ রাধুনী শিখা নাথের সাথে কথা বলে জানা গিয়েছে তাঁর স্বামী নাকি কদমতলা বাজারের বিশিষ্ট সব্জি ব্যবসায়ী করুনাময় নাথ৷ তিনি বাজারে যে সব্জি বিক্রয় হয় না সেই সব্জিগুলি পাঠিয়ে দেন বিদ্যালয়ের মিড-ডে-মিলের জন্য৷ বিদ্যালয়ে শিক্ষক হলেন  দুই জন সঞ্জয় কান্তি নাথ ও জিতেন্দ্র দাস৷ একজন শিক্ষক নাকি সব সময় ট্রেনিংএ থাকেন৷ আর শিক্ষা দান করছেন একজনই৷ ১ম,২য়,৩য় একটি কক্ষে এবং ৪থ ও ৫ম শ্রেণীর ছাত্রছাত্রীরা আরেকটি কক্ষে একসাথে বসে পড়াশোনা করে৷ বিদ্যালয়ের ইনচার্জ জিতেন্দ্র দাস আমতা আমতা করে বলেন মিড-ডে-মিলে নাকি এমন সব্জি আর কোন দিন আসে নাই আজকেই নাকি প্রথম হয়েছে৷ পঠন পাঠনেপ ব্যাপারেও বিশেষ কিছু বলতে চাইলেন না ইনচার্জ জিতেন্দ্র দাস৷ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা মোট ৪৫ জন৷ এখন দেখার এই বিষয়গুলিতে দপ্তরের পদস্থ আধিকারীকদের দৃষ্টি পড়ে  কি না৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top