News Flash

  • Home
  • Uncategorized
  • স্কাইমেটের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরে গরমের পাশাপাশি ব্যাপক বৃষ্টির সম্ভাবনা
Image

স্কাইমেটের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরে গরমের পাশাপাশি ব্যাপক বৃষ্টির সম্ভাবনা

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.): কৃষকদের জন্য খুশির খবর| চলতি বছরে গরমের পাশাপাশি ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এবছর ভারতে স্বাভাবিক নিয়মে ঢুকবে বর্ষা৷ আগামী জুন থেকে ডিসেম্বর অবধি ১০০ শতাংশই বৃষ্টি হবে বলে অনুমান করা হচ্ছে৷ খরা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বলে জানাল এক বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট৷ তাদের মতে এবছর বৃষ্টির গড় পরিমাপ থাকবে ৯৫-১০৪ শতাংশ লং পিরিয়ড অ্যাভারেজ৷ দক্ষিণ পশ্চিমে বর্ষা স্থায়ী হবে ৪ মাস৷ ভারতের মোট বৃষ্টিপাতের ৭০ শতাংশ সেখানেই হবে৷ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে বর্ষাকাল৷

স্কাইমেটের তরফে জানানো হচ্ছে, ২০১৮ সালে জুন থেকে সেপ্টেম্বর অবধি ৯৬ থেকে ১০৪ শতাংশ বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে তা গত বছরের তুলনায় বেশ কিছুটাই বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ওই কোম্পানি জানাচ্ছে, উত্তর পূর্ব ভারত বৃষ্টির অভাবে এবছর ভুগতে পারে৷ তবে পূর্ব ভারতে বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে৷ বিহার, ওড়িশা, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ ভাল মতোই ভিজবে৷ ও দেশজুড়ে বৃষ্টিপাতের হার থাকবে স্বাভাবিক৷ সব জায়গায় পরিমাণমতো বৃষ্টি হবে৷ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত নিয়ম মেনেই থাকবে বর্ষা৷ তবে জুলাই ও অগাস্টে এবছর অন্য বছরের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে৷ বিশেষত অগাস্টে জুলাইয়ের থেকেও কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ যদিও মৌসম ভবন এখনও এই বৃষ্টিপাত সম্পর্কে এখনও বিশেষ কোনও পূর্বাভাস জারি করেনি৷ কিন্তু এই বৃষ্টিপাতের ফলে কৃষি উৎপাদনও বেশ কিছুটা উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে৷ এরফলে ফসলের মূল্যবৃদ্ধিতেও বেশ কিছুটা লাগাম আনা যাবে বলে মনে করা হচ্ছে৷ যদিও এপ্রিল থেকে জুন অবধি গতবারের থেকে অনেক বেশি গরম পড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top