নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ৩ এপ্রিল৷৷ সি পি আই (এম) মোহনপুর মহকুমার অন্তর্গত ছেছুরিয়া লোক্যাল কমিটির কলকলিয়া গ্রামে আজ সকালে বিজেপি’র দুসৃকতিকারীরা লোক্যাল কমিটি’র সদস্য কমরেড সমীররায় এর বাড়িতে পর পর দুবার আক্রমণ করে৷ তাকে বাড়িতে না পেয়ে সমীর রায় এর খুড়তুতো ভাই প্রফুল্ল রায় কে রাস্তায় পেয়ে ১৫-২০ জন বিজেপি দুসৃকতি মিলে প্রচন্ড ভাবে মারধর করে৷ দুসৃকতিরা প্রফুল্ল রায় এর দুই পা ভেঙ্গে দেয়৷ বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ তার আগে সমীর রায় এর রাবার বাগান জবরদখল করে৷ দুসৃকতিকারীরা প্রফুল্ল রায় কে মারার পর ঐ গ্রামেরই সি পি আই (এম) সমর্থক শিল্পী সরকার ও তার মেয়ে এবং ছেলেকেও মারধর করে৷ এই আক্রমণে ১৫-২০ জন দুসৃকতির নেতৃত্ব দেয় বিজেপি নেতা প্রাণতোষ সরকার৷
সি পি আই (এম) মোহনপুর মহকুমা কমিটি বিজেপি দুসৃকতিকারীদের এই হীন ও ঘৃণ্য আক্রমণের তীব্র নিন্দা করছে এবং পুলিশ প্রশাসনের কাছে এই বিজেপি নেতা প্রাণতোষ সরকার সহ সকল দুসৃকতিকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবী জানাচ্ছে৷ উপরোক্ত বিবৃতি আপনার সংবাদ মাধ্যমে প্রচারের জন্য প্রেরন করা হলো৷

