News Flash

  • Home
  • Uncategorized
  • কলকলিয়ায় দুসৃকতিকারীদের হামলায় আহত সিপিএম কর্মী
Image

কলকলিয়ায় দুসৃকতিকারীদের হামলায় আহত সিপিএম কর্মী

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ৩ এপ্রিল৷৷ সি পি আই (এম) মোহনপুর মহকুমার অন্তর্গত ছেছুরিয়া লোক্যাল কমিটির কলকলিয়া গ্রামে আজ সকালে বিজেপি’র দুসৃকতিকারীরা লোক্যাল কমিটি’র সদস্য কমরেড সমীররায় এর বাড়িতে পর পর দুবার আক্রমণ করে৷ তাকে বাড়িতে না পেয়ে সমীর রায় এর খুড়তুতো ভাই প্রফুল্ল রায় কে রাস্তায় পেয়ে ১৫-২০ জন বিজেপি দুসৃকতি মিলে প্রচন্ড ভাবে মারধর করে৷ দুসৃকতিরা প্রফুল্ল রায় এর দুই পা ভেঙ্গে দেয়৷ বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ তার আগে সমীর রায় এর রাবার বাগান জবরদখল করে৷ দুসৃকতিকারীরা প্রফুল্ল রায় কে মারার পর ঐ গ্রামেরই সি পি আই (এম) সমর্থক শিল্পী সরকার ও তার মেয়ে এবং ছেলেকেও মারধর করে৷ এই আক্রমণে ১৫-২০ জন দুসৃকতির নেতৃত্ব দেয় বিজেপি নেতা প্রাণতোষ সরকার৷

সি পি আই (এম) মোহনপুর মহকুমা কমিটি বিজেপি দুসৃকতিকারীদের এই হীন ও ঘৃণ্য আক্রমণের তীব্র নিন্দা করছে এবং পুলিশ প্রশাসনের কাছে এই  বিজেপি নেতা প্রাণতোষ সরকার সহ সকল দুসৃকতিকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবী জানাচ্ছে৷ উপরোক্ত বিবৃতি আপনার সংবাদ মাধ্যমে প্রচারের জন্য প্রেরন করা হলো৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top